ছবি: সংগৃহীত
রাজনীতি

নোয়াখালীর ৬ আসনে ৩৪ প্রার্থী চূড়ান্ত

নোয়াখালী প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে ৩৪ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। প্রত্যাহারের শেষ দিনে জাকের পার্টির ৪ প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

আরও পড়ুন: রংপুরে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার

এর মধ্যে রয়েছে নোয়াখালী-৬ আসনের বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদাউসসহ ৬ জন স্বতন্ত্র প্রার্থী। ওই আসনে তার স্বামী হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী নৌকার প্রার্থী হিসেবে মাঠে রয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া যায়।

অপরদিকে নোয়াখালীর চারটি আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাকের পার্টির ৪ জন প্রার্থী।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৬ জনের মনোনয়ন প্রত্যাহার

তারা হলেন- নোয়াখালী-১ আসনে মো. মোশারেফ হোসেন, নোয়াখালী-২ আসনে এটিএম হোসেন হায়দার, নোয়াখালী-৩ আসনে মো.বাহার উদ্দিন, নোয়াখালী-৪ আসনে মো.সোহরাব উদ্দিন।

মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া স্বজন্ত্র প্রার্থীরা হলেন, নোয়াখালী-১ আসনে জাহাঙ্গীর আলম, নোয়াখালী-৩ আসনে এবি এম জাফর উল্যাহ, আক্তার হোসেন ফয়সাল অন্যতম।

আরও পড়ুন: জাপাকে ২৬ আসন ছাড়ল আ. লীগ

নোয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন জানায়, রোববার সকালে ছয়টি আসনে ৪৪ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে প্রত্যাহারের শেষ দিনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়।

জানা যায়, গত ৫-৯ ডিসেম্বর পাঁচটি আসনের ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।

এর মধ্যে ৮ জন প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীদের মধ্যে নোয়াখালী-৩ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন ও নোয়াখালী-১ আসনে সোনাইমুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন অন্যতম।

আরও পড়ুন: বিএনপির হরতাল পেছাল

তবে নোয়াখালী-৪ আসন থেকে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের মনোনয়নপত্র আপিলে না-মঞ্জুর হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের প্রাথী বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহীন। তবে তার আপিলটি মঞ্জুর করা হয়নি।

আরও পড়ুন: পেছালো আওয়ামী লীগের বিজয় র‌্যালি

নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বলেন, আমাদের প্রথমে বৈধ প্রার্থী ছিলেন ৩৭ জন। এরপর নির্বাচন কমিশনে আপিল মঞ্জুরে প্রার্থীতা ফিরে পায় ৮ জন।

এর মধ্যে নির্বাচন কমিশনের আদেশ মূলে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। বর্তমানে চূড়ান্ত বৈধ প্রার্থী ৩৪ জন।

সোমবার (১৮ ডিসেম্বর) প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকে তাদের প্রচারণা শুরু করবে। ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

দুপুরের মধ্যে ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ বর্তমানে মেঘলা রয়েছে। এ অবস্থায় দুপুরের মধ...

টানা তৃতীয় হারে বিপর্যস্ত ইন্টার মিয়ামি

এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার ব্যর্...

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা

তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।...

দূষিত শহরের তালিকায় শীর্ষে কাম্পালা, ২৯তম ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। রোব...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা