ছবি: সংগৃহীত
রাজনীতি

সোমবার খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৩ নভেম্বর খুলনায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

আরও পড়ুন: কথা দিয়েছিলাম, কথাটা রাখলাম

সোমবার (১৩ নভেম্বর) দুপুর ২ টায় খুলনা সার্কিট হাউজ মাঠে এ জনসভা হবে। প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চটি নৌকার ওপর পদ্মাসেতুর আদলে তৈরি করা হচ্ছে।

এ সময় তিনি ২২ টি প্রকল্পের উদ্বোধন ও ২ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে খুলনায় ব্যানার-ফেস্টুনে পাল্টে গেছে নগরের চিত্র। নগরীতে উচ্ছ্বাস, উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা।

খুলনা সেজেছে নবরূপে। মাইকে প্রচার করা হচ্ছে। নগরের বিভিন্ন সড়কে তোরণ বসানো হয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসগুলোতেও নানা ধরনের সাজসজ্জা দেখা গেছে। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বর্তমানে খুলনায় অবস্থান করছেন।

আরও পড়ুন: ঢাকা-কক্সবাজার ট্রেন চলবে ১ ডিসেম্বর

দলীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ নানা প্রস্তুতি নিয়েছে। দলটির সহযোগী সংগঠনগুলো ইতিমধ্যে প্রস্তুতি সভা করেছে। নগরসহ বিভিন্ন জেলা ও উপজেলায় আওয়ামী লীগের উন্নয়নের প্রচারপত্র বিলি করা হচ্ছে।

খুলনার প্রতিটি সড়কে এখন তোরণের ছড়াছড়ি। রঙিন ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো নগরী। প্রধান সড়ক ছাড়াও অলিগলিতেও শোভা পাচ্ছে বঙ্গবন্ধুকন্যাকে স্বাগত জানিয়ে পোস্টার-ব্যানার-প্যানাফ্লেক্স।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, জনসভায় ১০ লাখ লোকের সমাগম ঘটানোর আশা তাদের।

আরও পড়ুন: ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর

খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি মো. রেদওয়ান মারুফ জানান, ১৩ নভেম্বর বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা খুলনায় আসছেন। তার আগমন উপলক্ষে গোটা খুলনা উৎসবের নগরীতে পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রীকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলার নেতাকর্মীরা। তারা স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন।

খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ হাওলাদার জানান, খুলনা ছাত্রলীগের নেতাকর্মী ও দক্ষিণ অঞ্চলে সাধারণ ছাত্রছাত্রীরা উচ্ছ্বসিত। খুলনা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে শুরু করে গ্রামে গ্রামে ব্যাপক প্রচারণা চালাচ্ছে।

প্রধানমন্ত্রীর এ জনসভা রূপসা ঘাট থেকে ফুলবাড়ি গেট, জিরো পয়েন্ট থেকে জেলখানা ঘাট বিস্তৃত হবে।

আরও পড়ুন: সাগরে লঘুচাপের আভাস

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা জানান, আগামী ১৩ নভেম্বর ঐতিহাসিক খুলনা সার্কিট হাউজ ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, এ দিনের জনসভা হবে স্বাধীনতা পরবর্তী স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। এতে সভাপতিত্ব করবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

এ দিন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভাগের ১০ জেলাসহ পার্শ্ববর্তী পিরোজপুর ও গোপালগঞ্জ জেলা থেকে নেতাকর্মীসহ সাধারণ জনগণ সমাবেশে আসবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা