সংগৃহীত ছবি
রাজনীতি

বিএনপির গতি নেই

জেলা প্রতিনিধি : নির্বাচনে না এসে বিএনপির গতি নেই মন্তব্য করে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, দেশে সঠিক সময়েই নির্বাচন হবে। সবাই নির্বাচনে আসবে। যদি কেউ না আসে, সেটা তার সিদ্ধান্ত।

আরও পড়ুন : আমাদের দেখা হতো কারাগারে

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করে কুতুবপুর ও লাকিবাজার এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি শুধু একটা দোয়া করি, আল্লাহ যেন দেশের ওপর রহমত রাখেন, বরকত রাখেন, হেফাজত রাখেন। আমরা যাতে সবাই ভালো থাকি, সুখে থাকি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারি।

আরও পড়ুন : এক সপ্তাহের মধ্যে তফসিল

শামীম ওসমান বলেন, মানুষকে খুশি করতেই আমরা রাজনীতি করি। এই এলাকাটা এক সময় আলোর নিচে অন্ধকার ছিল। এখন এখানে স্কুল হয়েছে, রাস্তা হয়েছে। আল্লাহ যদি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানান আর আমি যদি নির্বাচনে দাঁড়াই ও বেঁচে থাকি, তাহলে ছোটখাটো কাজের জন্য আমাকে বলা লাগবে না। কয়েক বছর বেঁচে থাকতে পারলে নারায়ণগঞ্জের মানুষের আর ঢাকায় যাওয়া লাগবে না। মানুষ গর্ব করে বলবে, নারায়ণগঞ্জ দেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা। ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক, যেটি একেএম শামসুজ্জোহা সড়ক নামে পরিচিত, সেটি দেখতে হাজার হাজার মানুষ আসবে।

তিনি আরও বলেন, সবাইকে জানিয়েই প্রচারণা শুরু করব। মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা