ছবি: সংগৃহীত
রাজনীতি

ভবিষ্যতে আমরা খাদ্য রফতানি করব

জেলা প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে খাদ্যের অভাব নেই। ভবিষ্যতে আমরা বিদেশে খাদ্য রফতানি করব। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ আবার উন্নয়নের পথে হাঁটবে।

আরও পড়ুন: শাহজাদপুরে বাসে আগুন

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুরে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত কর্মসূচি হিসেবে সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হাজীনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী বলেন, অস্ত্র আর সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভয় দেখিয়ে লাভ নেই। ভোটের মাধ্যমে জনসমর্থন প্রমাণিত হবে। মিছামিছি ভোটে দাঁড়িয়ে লাভ নেই। বিএনপি কোনো দিন ক্ষমতায় আসবে না।

তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কারণে গ্রাম এখন শহর হয়েছে। প্রচুর রাস্তাঘাট হয়েছে। মানুষের কর্মসংস্থান হয়েছে। কেউ না খেয়ে থাকে না। এমনকি পান্তাও কেউ খায় না। ভাতের অভাব এখন নেই। দেশে খাদ্যের অভাব নেই। আমরা ভবিষ্যতে বিদেশে খাদ্য রফতানি করব।

আরও পড়ুন: শ্রমিক বিক্ষোভে আজও উত্তপ্ত গাজীপুর

আগে বৃদ্ধরা শেষ বয়সে ছেলে-মেয়েদের দিকে তাকিয়ে থাকতেন। কোনো কোনো ছেলে-মেয়ে বাবা-মায়ের পাশে থাকে না। সে সকল বৃদ্ধদের পাশে ভাতা নিয়ে দাঁড়িয়েছে সরকার।

একইভাবে বিধবাভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতা ও খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ১৫ টাকা কেজি চাল দিয়ে অসহায় মানুষের পাশে রয়েছে শেখ হাসিনার সরকার।

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমাদের দেশের জন্য অভিশাপ। এর জন্য আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। করোনার সময় শেখ হাসিনা সবার জন্য প্রণোদনা দিয়েছেন।

আরও পড়ুন: ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি

দল হিসেবে সে সময়ে আওয়ামী লীগও মানুষের পাশে ছিল। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ আবার উন্নয়নের পথে হাঁটবে।

এ সময় হাজীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা