বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা
রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বেলা ১১টার পর স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর শেরেবাংলা নগরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

মির্জা ফখরুলের সঙ্গে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান। চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুল করীম, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন নেতারা।

পরে মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের নিয়ে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, বিলকিস ইসলাম, শাম্মী আখতার, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

এ সময় মহানগর দক্ষিণের কাজী আবুল বাশার, উত্তরের মুন্সি বজলুল বাসিত আনজু, আবদুল আলীম নকি, যুবদলের মোরতাজুল করীম বাদরু, সুলতান সালাউদ্দিন টুকু, মামুন হাসান, এস এম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সাইফুল ইসলাম ফিরোজ, ইয়াসীন আলী, মহিলা দলের হেলেন জেরিন খান, কৃষক দলের সৈয়দ মেহেদি আহমেদ রুমি, হাসান জাফির তুহিন, ভিপি ইব্রাহিম, মেহেদী হাসান পলাশ, এম জাহাঙ্গীর আলম, ড্যাবের অধ্যাপক আব্দুস সালাম, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, তাঁতী দলের আবুল কালাম আজাদ, কাজী মুনির, জাসাসের লিয়াকত আলী, মীর সানাউল হক, আরিফুর রহমান মোল্লা, ওলামা দলের শাহ নেছারুল হক, নজরুল ইসলাম তালুকদার, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী দিনের শুরুতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া দিনটি উপলক্ষে বিএনপি পোস্টার প্রকাশ করেছে। বিকাল তিনটায় বিএনপির ভার্চুয়াল আলোচনা হবে। করোনার কারণে কর্মসূচি সাদামাটা করা হয়েছে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা