সমাবেশে নেতাকর্মীরা
রাজনীতি

ফুলবাড়ী দিবসে সমাবেশ, শোকর‌্যালি, শহীদ মিনারে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর:
ঐতিহাসিক ফুলবাড়ী দিবসে ফরিদপুরে সমাবেশ, শোকর‌্যালি ও শহীদ মিনারে ফুলবাড়ীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি জেলা শাখা।

২০০৬ সালের ২৬ আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করতে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন এবং আহত হন অনেক মানুষ । সেই আন্দোলনের পর থেকে দিনটিকে ‘ফুলবাড়ী দিবস’ হিসেবে পালন করা হয়।

বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল ও সম্পাদকমণ্ডলীর সদস্য বেলায়েত হোসেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা নজরুল ইসলাম চৌধুরী এবং জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু।

সমাবেশ শেষে শোকর‌্যালিটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে সদর হাসপাতালের মোড়, শিশু হাসপাতাল ও চৌরঙ্গী হয়ে অম্বিকা ময়দানে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

জেলা সিপিবির সংগঠক আশরাফুল আলম বাবু, শহর সিপিবি র সম্পাদক অধ্যাপক নূর আব্দুল্লাহ সাঈদ দারা, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি বলাই পাল ও ছাত্রনেতা অরবিন্দ বিশ্বাসও এসব কর্মসূচিতে অংশ নেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা