খুনিকে পুরস্কৃতকারীরাও সমান অপরাধী: কাদের
রাজনীতি

খুনিকে পুরস্কৃতকারীরাও সমান অপরাধী: কাদের

নিজস্ব প্রতিবেদক:

১৯৭৫ এর ১৫ আগস্টের হত্যাকাণ্ড ও ২১ আগস্টের গ্রেনেড হামলা একসূত্রে গাঁথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খুনিকে যারা পুরস্কৃত করে তারা সমান অপরাধী।

সোমবার (২৪ আগস্ট) সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১৫ ও ২১ আগস্ট একসূত্রে গাঁথা একটাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্যটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টার্গেট ছিলেন। এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিল হাওয়া ভবন। এছাড়া তারা একাধিকবার ক্ষমতায় থাকলেও জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার করেনি। আওয়ামী লীগই সেই সময় এ হত্যার নিন্দা জানিয়েছিল।

তিনি বলেন, জিয়াউর রহমান যদি খুনিদের আশ্রয়-প্রশ্রয় না দিতেন, বিদেশি দূতাবাসে খুনিদের চাকরি দিয়ে তাদেরকে পুরস্কৃত না করতেন, মোশতাকের বেনিফিশিয়ারি হিসেবে প্রধান সেনাপতি না হতেন, তাহলে ইতিহাস হয়তো অন্যরকম হতো। খুন যে করে আর খুনিদের যে আশ্রয় দেয় এবং পুরস্কৃত করে তারা একই অপরাধী।

এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

২০০৪ সালের ২১ আগস্ট ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী মিছিল পূর্ব এক শান্তিপূর্ণ সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক বিশিষ্ট নারী নেত্রী বেগম আইভী রহমান গুরুতরভাবে আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে ৪দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২৪ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৪৪ সালের ৭ জুলাই ভৈরবে আইভি রহমানের জন্ম। তার বাবা জালাল উদ্দিন আহমেদ ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন। মা হাসিনা বেগম ছিলেন গৃহিণী।

রাজনীতি ছাড়াও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে উৎসর্গ করেছিলেন আইভি রহমান। জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ মহিলা সমিতির সভানেত্রী ও জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় মহিলা সংস্থা ও জাতীয় মহিলা সমিতির চেয়ারম্যান ছিলেন তিনি।

আইভি রহমানের একমাত্র ছেলে নাজমুল হাসান বর্তমানে কিশোরগঞ্জ-৬ আসনের সাংসদ। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিও। আইভি রহমানের দুই মেয়ে তানিয়া বাখ্ত ও তনিমা রহমান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা