রাজনীতি

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে যশোরে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

যশোর: সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানসহ সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যশোরে সমাবেশ করেছেন পাঁচটি বাম দলের নেতাকর্মীরা।

বুধবার (১৯ আগস্ট) বিকালে শহরের দড়াটানায় সমাবেশ করেন তারা।

সমন্বয় কমিটির সমন্বয়ক ইউনাইডেট কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম-উর-রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, বাসদের (মার্কসবাদী) জেলা সমন্বয়ক হাচিনুর রহমান, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) জেলা সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু ও বাসদ নেতা আলাউদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলতে পারে না। আমরা শুরু থেকে ক্রসফায়ারের নামে চলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধিতা করে আসছি। সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যাকাণ্ডের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। পত্রিকার মাধ্যমে জানতে পারলাম, অভিযুক্ত ওসি প্রদীপকে এই ক্রসফায়ারের মাধ্যম বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কারণে রাষ্ট্রীয় পুরস্কার পর্যন্ত দেওয়া হয়েছে। অর্থাৎ রাষ্ট্র বিচারবিহর্ভূত হত্যাকাণ্ডকে পৃষ্টপোষকতা করছে। এই তৎপরতা এখনই বন্ধ করতে হবে।’

সমাবেশ থেকে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য মারাত্মক সমস্যা উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি তোলা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে দস্যু দমন ও নিরাপত্তায় কঠোর কোস্ট গার্ড

সুন্দরবনে দস্যু দমন, মাদক ও মানব পাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরা...

বোয়ালমারীতে ১২০ পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ

নারীর ক্ষমতায়নের মাধ্যমে অধিকার, মর্যাদা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং...

সিলিন্ডার বিস্ফোরণে নিহত চার কন্যার জনক

চারদিকে নিস্তব্ধতা, ভোরের ঘুম তখনও ভাঙেনি অধিকাংশ মানুষের। হঠাৎ আগুনের লেলিহা...

বিশ্বকাপের খেলায় কেন হারায় বিটিভি?

ফিফা বিশ্বকাপ এলেই বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকে সম্প্রচারের দিকে। বি...

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময়

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পরি...

স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন আলভী  

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায়উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ...

ভারী ব্যাগে বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি, নষ্ট হচ্ছে  ভবিষ্যৎ! 

প্রতিদিন সকালে স্কুলের পথে ছোট ছোট শিক্ষার্থীদের পিঠে ঝুলতে দেখা যায় বড় বড় ব্...

বিদেশিদের জন্য সৌদির দুঃসংবাদ 

সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কিওয়া প্ল্যাটফর্ম বিদেশি কর্...

সীমান্তে পুশইন: জাতিসংঘের বার্তা 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত পর...

ঢাকার ১২০ জায়গায় বসবে এআই ক্যামেরা

পরীক্ষামূলক প্রয়োগের পর ইতিবাচক ফল পাওইয়ায় ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা