শ্রিংলার সঙ্গে বৈঠক বিষয়ে বিএনপির দাবি
রাজনীতি

শ্রিংলার সঙ্গে বৈঠক বিষয়ে বিএনপির দাবি

নিজস্ব প্রতিবেদক:

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠকের বিষয়ে জনগণকে অবহিত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘কোন দেশের সঙ্গে কোন বিষয়ে বৈঠক হলো সে সম্পর্কে জনগণকে অবহিত করা সরকারের দায়িত্ব। কিন্তু এমন অনেক চুক্তি হয়েছে যা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। আমরা আশা করবো, সরকার দেশের স্বার্থ রক্ষা করে পররাষ্ট্রনীতির পরিচালনা করবে এবং জনগণকে সব বিষয় অবহিত করবে।’

বুধবার (১৯ আগস্ট) দুপুরে শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করা হয়।

নজরুল ইসলাম বলেন, ‘পররাষ্ট্রনীতি অনুযায়ী সবার সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়াটাই উত্তম বলে মনে করে বিএনপি। জোর করে হোক আর যেভাবেই হোক বর্তমানে সরকারে যারা আছেন, তাদের উচিত দেশের স্বার্থে কাজ করা।’

আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করার জন্য জিয়াউর রহমানকে নিয়ে বিকৃত বক্তব্য দিচ্ছে-দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ওবায়দুল কাদের একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, তার বিষয়ে আমি কী মন্তব্য করবো বুঝতে পারছি না। তবে তার বক্তব্য মানুষের কাছে এখন হাসির খোরাক হিসেবে পরিচিতি লাভ করেছে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা জানি মরহুম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার বিচার আদালতে হয়েছে। সেখানে জিয়াউর রহমানকে কেউ অভিযুক্ত করেনি এবং মামলার কোথাও তার নাম আসেনি। এখন সাজাপ্রাপ্ত আসামির ফাঁসির আগে জোর করে তার বক্তব্য নিয়ে তা অনৈতিকভাবে ভাইরালের মাধ্যমে অপপ্রচার চালানো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।‘

এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

শুভ মহালয়া আজ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও বর্ণিল ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শ...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা