চুয়াডাঙ্গায় ডিজিটাল নিরাপত্তা আইনে পাল্টাপাল্টি মামলা
রাজনীতি

চুয়াডাঙ্গায় ডিজিটাল নিরাপত্তা আইনে পাল্টাপাল্টি মামলা

নিজস্ব প্রতিনিধি:

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্যের বক্তব্যের ভিডিও বিকৃত করে ও পৌরসভার মেয়রের বিরুদ্ধে ভিজিএফএর চাল নিয়ে ‘মিথ্যা ঘটনা’ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে পাল্টাপাল্টি মামলা করেছে আওয়ামী লীগের দুই গ্রুপ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাফিজুর রহমান মাফি ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাহাবুল হোসেন চুয়াডাঙ্গা সদর থানায় পাল্টাপাল্টি এজাহার দুটি করেন।

জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাহাবুল হোসেনের মামলায় ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম নিপ্পনসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে অভিযোগ করা হয়েছে, ‘গত ১৩ আগস্ট জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ‘অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভবিষ্যৎ নির্ধারণে ওয়ার্কশপ’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথি হিসেবে ১৬ মিনিট ৫৪ সেকেন্ড বক্তব্য দেন তিনি। কিন্তু ওই বক্তব্য ইচ্ছাকৃতভাবে কর্তন ও এডিট করে ৩০ সেকেন্ডের একটি অসত্য ও বিকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রচার করা হয়।’

অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাফিজুর রহমান মাফি জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাহাবুল হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে একই ধারার মামলা করেন।

তিনি মামলার এজাহারে অভিযোগ করেন, ‘গত ১৭ আগস্ট ভিজিএফের চাল নিয়ে চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা ও মানহানিকর তথ্য’ প্রচার করা হয়। আসামিরা তাদের ব্যক্তিগত ফেসবুক ওয়ালে মেয়রের নামে ‘ভিত্তিহীন অপবাদ’ দিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস পোস্ট করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের দুটি গ্রুপ দুটি ধারায় বিভক্ত। দুটি গ্রুপের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে ইতোপূর্বে মারামারি কোপাকুপি হয়েছে। গত ২৮ জুলাই ঈদ-উল আযহা উপলক্ষে গরিব-অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে পৌর মেয়রের কার্যালয়ে এমপি ও মেয়রের সমর্থকদের মাঝে বেশ অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। এ ঘটনার প্রেক্ষিতে মেয়র এবং এমপি গ্রুপের সমর্থকরা পৌরসভার সামনে পাল্টাপাল্টি অবস্থান নিয়ে ভিন্ন ভিন্ন সময়ে মানববন্ধনের মাধ্যমে একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করেন। এসব ঘটনা নিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠানস্থলের বক্তব্য বা বক্তব্যের আংশিক কর্তন করে কিংবা বিকৃতভাবে সামাজিক মাধ্যমে পোস্ট করে দুই গ্রুপেরই চিহ্নিত কিছু উচ্ছৃঙ্খল রাজনৈতিক কর্মী বা নেতাকে জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বাজে মন্তব্য করতে দেখা গেছে। এ বিষয়ে দুটি গ্রুপই পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে দস্যু দমন ও নিরাপত্তায় কঠোর কোস্ট গার্ড

সুন্দরবনে দস্যু দমন, মাদক ও মানব পাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরা...

রাশিয়া থেকে সরাসরি ইউরিয়া সার আনবে সরকার

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির কারণে সার সরবরাহকারী দেশগুলোতে উৎপাদন, পরি...

প্রাইভেট বনাম সরকারি প্রাথমিক শিক্ষা : আস্থার বাস্তবতা ও দায়বদ্ধতার প্রশ্ন

বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় আজ এক স্পষ্ট দ্বৈত বাস্তবতা দেখা যায়&mdas...

২০ জুন খুলনায় বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট 

আগামী শনিবার(২০ জুন) দুপুর ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে গ...

বোয়ালমারীতে ১২০ পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ

নারীর ক্ষমতায়নের মাধ্যমে অধিকার, মর্যাদা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং...

স্ত্রীর আত্মহত্যা মামলায় আত্মসমর্পণ করলেন আলভী  

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায়উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ...

ভারী ব্যাগে বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি, নষ্ট হচ্ছে  ভবিষ্যৎ! 

প্রতিদিন সকালে স্কুলের পথে ছোট ছোট শিক্ষার্থীদের পিঠে ঝুলতে দেখা যায় বড় বড় ব্...

বিদেশিদের জন্য সৌদির দুঃসংবাদ 

সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কিওয়া প্ল্যাটফর্ম বিদেশি কর্...

সীমান্তে পুশইন: জাতিসংঘের বার্তা 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত পর...

ঢাকার ১২০ জায়গায় বসবে এআই ক্যামেরা

পরীক্ষামূলক প্রয়োগের পর ইতিবাচক ফল পাওইয়ায় ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা