ছাত্রলীগ নেতার হাত কেটে ফেলল প্রতিপক্ষ
রাজনীতি

ছাত্রলীগ নেতার হাত কেটে ফেলল প্রতিপক্ষ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: আধিপত্য বিস্তারের জেরে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ শর্মার হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। মূর্মুর্ষূ অবস্থায় আহত ওই ছাত্রলীগ নেতাকে রাত পৌনে ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওদিকে কব্জি বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মঠবাড়িয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসের বাসা ও সরকারি গাড়িতে হামলা চালিয়েছেন। ঘটনার পর পরই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে উপজেলাজুড়ে।

পুলিশ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছেন
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান। তিনি জানান, থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। তবে নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্পটে তাৎক্ষণিক টহল জোরদার করা হয়েছে।

উপজেলার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সরকারি মঠবাড়িয়া কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র শুভ শর্মার সঙ্গে স্থানীয় ছাত্রলীগের দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই বিরোধের সূত্র ধরে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে হাসপাতাল রোডের ব্রিজ সংলগ্ন এলাকায় শুভকে একা পেয়ে তাকে আটকে বিদ্যুতের খুঁটির সঙ্গে ঠেকিয়ে ডান হাতের কব্জি কুপিয়ে বিচ্ছিন্ন করে দেন।

যারা হামলা করেছেন, তাদেরকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব যায়নি। আহত শুভকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওয়ার্ড ছাত্রলীগের সম্পাদক শুভ শর্মার হাতের কব্জি কেটে ফেলার প্রতিবাদে পৌর শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান সমর্থিতরা। তারা পৌরসভার মেয়র রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌসের বাসার সামনে জড়ো হয়ে তার বাসায় ইট নিক্ষেপ করেন। এ সময় পৌর মেয়রের সরকারি গাড়িটিও ভাংচুর করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

শুভ মহালয়া আজ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও বর্ণিল ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শ...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা