ছবি : সংগৃহিত
রাজনীতি

কমিটি হবে গতিশীল ও স্মার্ট

সান নিউজ ডেস্ক : ঢাকায় বসে প্রেস রিলিজ দিয়ে কমিটি হবে না। মাঠে ঘুরে ছাত্রলীগের অবস্থান দেখে তৃণমূলের মতামতে কমিটি দেব উল্লেখ করে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, কমিটি হবে গতিশীল ও স্মার্ট।

আরও পড়ুন : ২৫ ফেব্রুয়ারি জেলায় জেলায় বিএনপির পদযাত্রা

শনিবার (১৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জে ছাত্রলীগের এক কর্মীসভায় এসব কথা বলেন তিনি।

এ সময় ছাত্রলীগ সভাপতি বলেন, ‘ঢাকায় বসে প্রেস রিলিজ দিয়ে কমিটি হবে না। মাঠে ঘুরে ছাত্রলীগের অবস্থান দেখে তৃণমূলের মতামতে কমিটি দেব। সেই কমিটি হবে গতিশীল ও স্মার্ট।’

আরও পড়ুন : আন্দোলন আন্দোলন খেলা বন্ধ করুন

সাদ্দাম আরও বলেন,‘ আজ আমরা নারায়ণগঞ্জ ছাত্রলীগের অবস্থান দেখে গেছি। ঢাকার পাশে নারায়ণগঞ্জ সবসময় গুরুত্বপূর্ণ। সে কারণে এ মহানগর থেকেই মাঠ-পর্যায়ে কর্মীসভা করে নেতা নির্বাচন শুরু করতে যাচ্ছি।’

তিনি বলেন, আগামী দিনের ছাত্রলীগ হতে হবে স্মার্ট, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার।

আরও পড়ুন : জনগণের মাঝে বিএনপির ভিত্তি নেই

এ সভায় ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল ও স্থানীয় আ.লীগ এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা