ছবি : সংগৃহিত
রাজনীতি

শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, পাবনা : বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দফাতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে পাবনা জেলা বিএনপি, সকল উপজেলা ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন : বিএনপির প্রধান শত্রু জনগণ

শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের গোপালপুরের জেলা পাড়াস্থ পাবনা জেলা বিএনপির পুরানা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পাবনা পৌরসভা, পুলিশ লাইন মোড় হয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে প্রবেশ করে। এসময় ইন্দিরা মোড় ও ট্রাফিক মোড় হয়ে চাপা মসজিদ এবং বড় বাজার হয়ে আবারও জেলা বিএনপির পুরানা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে জেলা বিএনপি, পৌর বিএনপি, সকল উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা শিমুল বিশ্বাসের মুক্তিসহ বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : বিএনপির দুর্নীতিতে শীর্ষে

পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন জোয়ার্দার, সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন মাস্টার, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, ফরিদপুর উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আতাইকুলা বিএনপির সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম রবি।

আরও পড়ুন : বিএনপির মাঠে নামা অযৌক্তিক

এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাম মোল্লা, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ, টুটুল বিশ্বাস, এডভোকেট নাজমুল হাসান শাহিন, মুসাব্বির হোসেন সন্জু, ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব, সাবেক সভাপতি শামসুদ্দিন মালিথা, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রন্জু, জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা, জেলা মৎসজীবী দলের সভাপতি আজম প্রাং, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারহানা পারভীন প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি গেলেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে শুক্রবার (১৫ মে) দি...

স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো করে নদী-ডোবায় ফেলেন স্ত্রী

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় জিয়া উদ্দিন...

ঝড়-বৃষ্টির পাশাপিাশি ১৩ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্...

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য ও...

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকা...

ঈদুল আজহার দিন নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার

আসন্ন পবিত্র ঈদুল আজহার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ...

কঙ্গো-উগান্ডায় ‘জনস্বাস্থ্যে বৈশ্বিক জরুরি অবস্থা’ ঘোষণা

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান...

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে...

সাঁকো বর্ষসেরা পুরস্কার পেলেন এনাম রাজু

সংস্কৃতি ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেব...

আমের উৎপাদন বাড়লেও রপ্তানি নিয়ে শঙ্কা

আমের উৎপাদনে এবার সুখবর থাকলেও রপ্তানিতে বাড়ছে শঙ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা