রাজনীতি

দেশে সুস্থ নির্বাচনের ব্যবস্থা করা হবে

নোয়াখালী প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দেশে সুস্থ নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

এ সময় তিনি নিরপেক্ষ নির্বাচনে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে বলেও আশা করেন। রোববার (১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান বলেন, সেই দিন বেশি দূরে নয়। অচিরেই খালেদা জিয়াসহ আমাদের নেতাদের মুক্তি দেওয়া না হয় তাহলে অল্প দিনের মধ্যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে আমাদের নেতাদের জেল থেকে মুক্ত করে আনব।

তিনি আরও বলেন, খালেদা জিয়া, মির্জা ফখরুল, মির্জা আব্বাস সহ সকল রাজনৈতিক নেতাদের মুক্তি দিয়ে একটি নিদলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। আর যদি তা না করেন মনে রাখবেন ক্ষমতার ১৫বছর পার হতে দিবেনা। আপনাদেরকে ক্ষমতা থেকে হটিয়ে দেশে সুস্থ নির্বাচনের ব্যবস্থা করা হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখুর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি,সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান প্রমূখ।

ছাত্রদলের নেতাকর্মীরা দুপুর দেড়টার দিকে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে একটি র‌্যালি নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বের করা হয়। পরে র‌্যালিটি জেলা বড় মসজিদের সামনের সড়ক হয়ে প্রধান সড়কে যাওয়ার চেষ্টা করে। সেখানে পুলিশী বাধায় বড় মসজিদের সামনে থেকে পুনরায় প্রেসক্লাব ভবনের সামনে এসে র‌্যালিটি শেষ করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি পেছাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মা...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা