সংগৃহীত
রাজনীতি

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে।। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের উদ্বোধন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এই অধিবেশনের মধ্য দিয়ে গঠিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী কমিটি।

আরও পড়ুন: দুর্নীতি করে টাকা বানাতে আসিনি

আওয়ামী লীগের সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সারা দেশ থেকে আসা প্রায় ৭ হাজার কাউন্সিলর অংশ নিয়েছেন। তাদের মতামতের ভিত্তিতে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। তারা ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করবেন।

সম্মেলনের নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রবীণ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনকে চেয়ারম্যান করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অপর দুই সদস্য হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান এবং উপদেষ্টা পরিষদের সদস্য সাহাবুদ্দিন চুপ্পু।

সম্মেলনের মধ্য দিয়ে গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত হয়ে গেছে। আগের নিয়ম অনুযায়ী দ্বিতীয় অধিবেশনে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করা হবে। তার ওপর ভিত্তি করে শীর্ষ এই দুই পদে নেতৃত্ব নির্বাচন করবেন কাউন্সিলররা। পরে দলের অন্য পদগুলোতে নেতৃত্ব নির্বাচনের সর্বময় ক্ষমতা দলীয় প্রধানের হাতে অর্পণ করা হয়ে থাকে। তিনি দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। শেখ হাসিনা সম্মেলনস্থলে প্রবেশের পর জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সময় দলীয় পতাকা উত্তোলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত।

আরও পড়ুন: বিএনপি ঘোড়ার ডিম পাড়বে

পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখেন। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দুপুরের খাবার ও নামাজের বিরতি দেওয়া হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা