বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

সহাবস্থান ফিরিয়ে আনতে হবে

সান নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ও অধিকারহীন পরিবেশের মধ্যে জাতিকে নববর্ষ পালন করতে হচ্ছে।

আরও পড়ুন: এখন আমি ভয়ংকর

তিনি বলেন, বর্তমান দুঃসময় ও নৈরাজ্যের অভিঘাত সত্ত্বেও শান্তি, স্বস্তি, সুস্থতা ও সহাবস্থান ফিরিয়ে আনতে হবে। বিচ্ছেদ ও বিভাজন দূর করে পহেলা বৈশাখকে পারস্পরিক শুভেচ্ছায় বরণ করে নিতে হবে।

বাংলা নববর্ষ উপলক্ষে বুধবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক উজ্জ্বল আনন্দময় উৎসব। এই উৎসব সুপ্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতা। পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার আকুলতা। নতুন বছর মানেই অতীতের সব ব্যর্থতা, জরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে সুন্দর-সমৃদ্ধ আগামী বিনির্মাণে এগিয়ে যাওয়া।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখার আহ্বান

তিনি বলেন, প্রতিটি উৎসবের অন্তঃস্থলে থাকে কোমলতা, শ্রদ্ধা, সংকীর্ণহীনতা এবং হীনমন্যতা থেকে মুক্তির মন্ত্র। ১৪২৯ বাংলা সনের প্রথম দিনের নতুন আলোতে দেশের সব মানুষের সুখ ও শান্তির জন্য প্রার্থনা করছি।

এ সময় বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুবরণ করা প্রত্যেকের আত্মার মাগফিরাত, শান্তি ও আক্রান্তদের সুস্থতা কামনা করেন বিএনপি মহাসচিব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

ছাত্রশিবিরের অপহরণের নাটক ও অনলাইনে সরকারকে মিথ্যা দোষারোপ ও গুপ্ত নেতাকর্মীর...

পোশাকের আড়ালে অপরাধ : কেবল ‘প্রত্যাহার’ই কি যথেষ্ট?

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক অবুঝ শিশুকে দিনের পর দিন ধর্ষণের যে ভয়ংকর অভ...

মুন্সীগঞ্জে টাকা লেনদেনের বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শিলমান্দি (জসিমনগর) এলাকায় টাকা লেনদেনকে কেন্দ্র কর...

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নোয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আগ...

সাভারে মসজিদের মাইক ব্যবহার করে টাকা সংগ্রহ, বিশ্বব্যাংকের প্রকল্প ঘিরে বিতর্ক!

সাভার পৌরসভার জামসিং জয়পাড়া মহল্লায় বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান একটি উন্নয়ন...

সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৯৬ বোতল ভারত...

ডাব পাড়ার প্রলোভনে শিশুকে বলাৎকার

নোয়াখালীর চাটখিলে ডাব পাড়ার কথা বলে ডেকে নিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের...

শিশুর স্মার্টফোন ব্যবহার: জানুন ক্ষতির লক্ষণ

আজকের ডিজিটাল যুগে শিশু ও কিশোরদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন ও অন্যান্য স্ক্র...

শান্তির পথে যুক্তরাষ্ট্র–ইরান, বিশ্বে স্বস্তি

দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক উত্তেজনা ও সামরিক সংঘাতের পর অবশেষে একটি বড় কূটনৈতি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা