রাজনীতি

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে ইফতার শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মো. নাঈম মিয়া (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় টুটুল (১৮) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: আমি সীমাহীন আনন্দিত

সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নাঈম মিয়া শিবপুরের ধানুয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদ শিবপুর পৌর শাখার সভাপতি। সে পরিবারের সঙ্গে উপজেলা সদরের ডাকবাংলো এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করতেন।

এ ভ্যাপারে নাঈমের মামা মোকারম হোসেন জানান, নাঈম শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বন্ধুদের সঙ্গে ইফতার করতে যায়। এ সময় সেখানে কয়েকজনের সঙ্গে তার তর্কবির্তক হয় এবং তাদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটে। পরে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে তারা পালিয়ে যায়।

আরও পড়ুন: একদিনে সুস্থ পৌনে ১২ লাখ

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় টুটুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঠিক কী কারণে কে বা কারা এই হত্যার ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে মন্তব্য করেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা