রুহুল কবির রিজভী ( ফাইল ছবি )
রাজনীতি

আওয়ামী লীগের কথা শুনলে কিংকর্তব্যবিমূঢ় হতে হয়

সান নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই আওয়ামী লীগের হাতে দেশ এবং জনগণ নিরাপদ কিনা এ প্রশ্নটিই এখন বড় হয়ে দেখা দিয়েছে। যে দলের নেতারা রাজস্ব ব্যয় বাড়াতে ফেনসিডিল আমদানির সুপারিশ করে, এ সরকারের লোকজনের কথা শুনলে কিংকর্তব্যবিমূঢ় হতে হয়।

আরও পড়ুন: ধর্মের সঙ্গে সংস্কৃতির বিরোধ নেই

তিনি বলেন, কেবল টিকা নয়, সুঁই কেনা থেকে শুরু করে কাঁথা বালিশ-চাদর কিংবা হাসপাতালের জানালার পর্দা কেনাকাটায় সরকারের লোকজন দুর্নীতিতে ডুবে গেছে। সেখানে বিদেশ থেকে কঠিন শর্তে প্রায় এক লাখ কোটি টাকা ঋণ এনে কথিত মেগা প্রকল্প করছে।

বুধবার ( ১৩ এপ্রিল ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, এই প্রকল্পগুলো মূলত লুটপাটের খনি। দফায় দফায় ব্যয় বাড়ানো হচ্ছে। বর্তমানে একটি শিশু ৯৮ হাজার টাকা ঋণ মাথায় নিয়ে জন্মগ্রহণ করে, এখন সেটি বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। কারণ ইতোমধ্যে আরও ৬ বিলিয়ন ঋণ নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞ অর্থনীতিবিদরা বলছেন, ঋণ নিয়ে শেখ হাসিনা শত শত মেগাপ্রকল্প খুলেছে। সবগুলোই হচ্ছে অপরিকল্পিতভাবে। বলা যায়-পুরো বাংলাদেশ এখন বিদেশিদের ঋণের জালে বন্দী। ফলে আমাদের সার্বভৌমত্বও বন্দি। এরপর মেগাদুনীতি, অর্থপাচার ও মূল্যস্ফিতিতে শ্রীলংকার চেয়ে বাংলাদেশের অবস্থা আরও খারাপ। এটি রীতিমতো উদ্বেগ, ভয় ও বিপদের কারণ হতে পারে। সরকার এখন শুধু চাপার জোরে টিকে আছে। যে কোনো সময় বায়বীয় অর্থনীতি ধসে পড়তে পারে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা