রাজনীতি
নতুন কমিটির তিন নেতার নাম ঘোষণা

চরমোনাই পীরের সহযোগী সংগঠনের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: দেশের বহুল আলোচিত ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নাম থেকে ‘শাসনতন্ত্র’ শব্দটি বাদ দেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ যুক্ত সংগঠনটির নতুন নাম দেওয়া হয়েছে ‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাজধানীর কাজি বশির মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এ নতুন নাম ঘোষণা করেন। এ সময় তিনি দলের ছাত্র সংগঠনের নতুন কমিটির তিন নেতার নাম ঘোষণা করা হয়।

সভাপতি পদে নুরুল করিম আকরাম, সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ এবং সেক্রেটারি জেনারেল পদে শেখ মো. আল আমিনের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর।

প্রসঙ্গত, ১৯৮৭ সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে প্রতিষ্ঠিত হলেও ২০০৮ সালে নির্বাচন কমিশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে নিবন্ধন করে দলটি। তবে এতদিন সহযোগী সংগঠন হিসেবে ‘ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন’ নামেই চলছিল ছাত্র সংগঠনটি।

বিষয়টি নিশ্চিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া উপ-কমিটির সদস্য কেএম শরীয়াতুল্লাহ বলেন, আমাদের সব সহযোগী সংগঠনের নাম মূল দলের নামের সঙ্গে মিলিয়ে রাখার সিদ্ধান্ত হয়েছে। সে হিসেবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নাম পরিবর্তন করা হয়েছে। আমাদের যুব ও শ্রমিক সংগঠনের নামও মূল দলের সঙ্গে মিলিয়ে রাখা হবে বলে জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা