জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা আব্বাস 
রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা আব্বাস 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।

রোববার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর দক্ষিণ শাহজাহানপুরে তার নিজ বাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন। তবে কি বিষয়ে সম্মেলন ডেকেছেন জানা যায়নি।

ধারণা করা হচ্ছে শনিবার (১৭ এপ্রিল) বিকেলে বিএনপির গুম হয়ে যাওয়া সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর গুম হওয়া বার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মেলনী-ঢাকার উদ্যোগে আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভায় ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে কথা বলতে পারেন মির্জা আব্বাস।

ওই সভায় মির্জা আব্বাস বলেন, ‘ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়, ইলিয়াস খুব গালিগালাজ করেছিলেন তাকে। সেই বিষধর সাপগুলো এখনও আমাদের দলে রয়ে গেছে। যদি এদের দল থেকে বিতাড়িত করতে না পারি, সামনে এগুতে পারবেন না কোনো অবস্থাতেই। ’

তিনি বলেন, ‘ইলিয়াস যে রাতে গুম হন, ওই রাত দেড়টা বা পৌনে ২টার দিকে খবর পাই। তাৎক্ষণিকভাবে আমার পরিচিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাকে জানান, তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে। ’

আব্বাস বলেন, ‘সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ছিলেন একজন স্বাধীনচেতা, দেশপ্রেমিক সাহসী নেতা। এখানে আমাদের দলের মহাসচিব আছেন, তাকে বলতে চাই, ইলিয়াস গুমের পেছনে আমাদের দলের যে বদমাইশগুলো রয়েছে, তাদেরও চিহ্নিত করার ব্যবস্থা করেন প্লিজ। এদেরকে অনেকেই চেনেন। ’

বিএনপির নেতা আব্বাস আরও বলেন, ‘সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যে পুলিশ কর্মকর্তাদের সামনে থেকে ইলিয়াস নেওয়া হলো, সেই পুলিশ কর্মকর্তাদের আজ পর্যন্ত পাওয়া যায়নি। এ খবরটা আপনারা (উপস্থিত নেতৃবৃন্দ) জানেন না। সেই গাড়িতে যে কয়জন পুলিশ কর্মকর্তা ছিলেন, তাদের আজও পাওয়া যায়নি। যেহেতু ইলিয়াস আলীর গাড়িচালককেও পাওয়া যায়নি। তাহলে এ কাজটি করলো কে?’

মির্জা আব্বাস বলেন, ‘আমি ধরে নিলাম আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি, তাহলে গুম করলো কে? আমাদের একজন নেতা সালাউদ্দিনকে পাচার করে নিয়ে গেলো, চৌধুরী আলমকে গুম করা হলো, আমাদের দলের বহু নেতা-কর্মীকে গুম করা হয়েছে। এটা কিন্তু বাংলাদেশকে ধ্বংস করার পূর্ব আলামত। ’

বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ইলিয়াস আলী ও তার গাড়িচালক ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা