রাজনীতি

ছাত্রলীগের ধাওয়া খেয়ে পুলিশ ফাঁড়িতে ঢুকলেন বিএনপির এমপি

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ছাত্রলীগের তোপের মুখে পড়েন বগুড়া-৬ (বগুড়া সদর) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। ছাত্রলীগের ধাওয়া খেয়ে তিনি শহীদ মিনার সংলগ্ন পুলিশ ফাঁড়িতে গিয়ে আশ্রয় নেন।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে শহরের শহীদ খোকন পার্ক এলাকায় ছাত্রলীগের তোপের মুখে পড়েন তিনি।

জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে বগুড়া জেলা বিএনপি শহীদ খোকন পার্কে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গোলাম মোহাম্মদ সিরাজ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে ফিরছিলেন।

শহীদ খোকন পার্কের গেটে পৌঁছালে শহীদ মিনার চত্বরে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে রাজাকার আখ্যায়িত করে স্লোগান দেন। একপর্যায় ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ধাওয়া করেন।

এ সময় নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে দ্রুত শহীদ মিনারের পাশে সদর পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন তিনি। ফাঁড়ির প্রধান ফটক বন্ধ করে দিয়ে গোলাম মোহাম্মদ সিরাজসহ নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ। ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী পুলিশ ফাঁড়ির সামনে সিরাজবিরোধী স্লোগান দেন। ছাত্রলীগের নেতাকর্মীরা ফিরে গেলে পুলিশ গোলাম মোহাম্মদ সিরাজসহ বিএনপি নেতাকর্মীদের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে নিরাপদে পৌঁছে দেয়। পরে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, পুলিশ ফাঁড়ি থেকে এমপিসহ নেতাকর্মীদের কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদেরও পুলিশ ফাঁড়ির সামনে থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

‘শয়তানের মৃত্যু’

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।...

পরকিয়া: স্ত্রীর মামলায় আটক শিক্ষক, প্রেমিকা পলাতক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মহতোচ্ছিন...

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা