রাজনীতি

জাতীয় পার্টি থেকে চিত্রনায়ক সোহেল রানার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেতা মাসুদ পারভেজ (সোহেল রানা)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সোহেল রানা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১০ই অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বরাবর রেজিস্টার্ড ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সোহেল রানার জাতীয় পার্টি ছাড়ার খবর জানার পর জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে কেন তিনি হঠাৎ করে এই দলটি থেকে পদত্যাগ করলেন।

মুঠোফোনে আলাপকালে সেই প্রশ্নই ছুড়ে দেয়া হয় জনপ্রিয় এই চিত্র তারকাকে। তিনি বলেন, তৃণমূল কর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে জাতীয়পর্টিতে। যারা দলের জন্য নিবেদিত কর্মী, মেধা টাকা পয়সা সব দিয়ে দলের জন্য কাজ করছেন তাদের মূল্যায়ন করা হচ্ছে না। যেটা আমাকে চরমভাবে আঘাত করেছে।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা