রাজনীতি

আজ চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ

চট্টগ্রাম প্রতিনিধি

আজ সকাল ৯টার মধ্যেই চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ লোকে লোকারণ্য হয়ে উঠেছে। বিএনপি আয়োজিত তারেক রহমানের মহাসমাবেশ যোগ দিতে পলোগ্রাউন্ড মাঠে ভিড় জমিয়েছেন তারা।

রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলা থেতে আসেন স্থানীয় স্বেচ্ছাসেবকনদলের সদস্য সচিব হাবিবু রহমান। তিনি সমকালকে বলেন, রোববার রাতে তারা চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। ভোরে তারা চট্টগ্রামে পৌঁছান। পাঁচটি বাসে করে নেতাকর্মী সমাবেশে যোগ দিয়েছেন।

রাঙামাটি কলেজ গেইট এলাকা থেকে এসেছেন খুকু চাকমা। তারা ভোররাতে রওনা দিয়ে সকাল সাতটার দিকে চট্টগ্রামে পৌঁছান। এভাবে বৃহত্তর চট্টগ্রাম থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দিয়েছেন। ফলে ভোর থেকেই চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ ও আশেপাশের এলাকা মানুষে ভরে গেছে।

আজ রোববার সকাল ১০টায় পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগেই মঞ্চের কাছাকাছি জায়গা পেতে আগেভাগেই অনেক নেতাকর্মী সকালের প্রচণ্ড শীত উপক্ষো করে চলে আসেন সমাবেশস্থলে। মাঠের আশেপাশে গাড়ি রেখে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। তাদের অনেকের হাতে হাতে ছিল তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড ও ধানের শীষ প্রতীক। মঞ্চের এক পাশে গুম ও শহীদ পরিবারেরর সদস্যদের আলাদা করে বসানোর ব্যবস্থা করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বক্তব্য রাখবেন তারেক রহমান। এর আগে গতকাল শনিবার রাতে চট্টগ্রামে চলে আসেন তিনি। রাতযাপন করেন পাঁচ তারকা একটি হোটেলে।

সমাবেশে ১০ থেকে ১৫ লাখের বেশি জনসমাগম ঘটবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। সমাবেশ উপলক্ষে পলোগ্রাউন্ডে ১০০ ফুট দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত মঞ্চ তৈরি করা হয়েছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা