ছবি: সান নিউজ
রাজনীতি

মনোনয়ন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত-৭

 মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত মশাল মিছিলকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়, ভাঙচুর করা হয় একটি গাড়ি। এই ঘটনায় এখনো পর্যন্ত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে, তারা হলেন: স্বাধীন (২৪), সাইদুল (২৫), দেলোয়ার হোসেন (৪৯), সাহিদা বেগম (৫৫), জাকির হোসেন (৪০), সিহাদ (১৭)।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে। এই আসনটিতে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক ৫ বারের সংসদ সদস্য আব্দুল হাইয়ের ছোট ভাই জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন। তবে, বৃহস্পতিবার দলীয় প্রার্থী হিসেবে কামরুজ্জামান রতনের নাম ঘোষণার পর থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে মো. মহিউদ্দিন আহমেদের সমর্থকরা।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় কামরুজ্জামান রতনের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিলের আয়োজন করে মো. মহিউদ্দিন সমর্থকরা। মশাল মিছিল শুরু করার সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পায় স্থানীয়রা। ভাঙচুর করা হয় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী হোসেনের গাড়ি। এই ঘটনায় প্রতিপক্ষের উপর দায় চাপিয়েছে উভয় পক্ষ।

বিষয়টি সম্পর্কে হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফ হোসেন রাজু বলেন, “এ ঘটনায় আমাদের হাসপাতালে দুইজন রোগী এসেছেন। তাদের দু'জনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে। তাদের মধ্যে স্বাধীন নামে একজনের অবস্থা সবচেয়ে খারাপ। তার দুই হাত ও মাথায় আঘাত রয়েছে।”

বিষয়টি সম্পর্কে কামরুজ্জামান রতন সমর্থক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক বলেন, “কামরুজ্জামান রতন গজারিয়া উপজেলার সন্তান। তিনি বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় গজারিয়া উপজেলাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। হামলার ঘটনাটি দুঃখজনক।”

অপরপক্ষ মো. মহিউদ্দিন সমর্থক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী হোসেন বলেন, “সন্ত্রাসীরা আমার অফিসে হামলা করেছে। আমার একটি গাড়ি ভেঙে চুরমার করে ফেলেছে। তারা আমার বাড়িতে গিয়েও হামলার চেষ্টা করেছে। হামলায় আমার বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছে, আমি এখন তাদের নিয়ে হাসপাতালে আছি।”

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী কামরুজ্জামান রতন বলেন, “আমি একটু অসুস্থ হওয়ায় হাসপাতাল এসেছিলাম। হাসপাতালে থেকেই খবরটি শুনলাম, যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় যারা জড়িত আমি তাদের সবার বিচার চাই। বিএনপি নেতাকর্মীদের বলবো, দলীয় সিদ্ধান্ত মেনে চলুন এবং ঐক্যবদ্ধ থাকুন।”

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে আমরা ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিস্থিতি শান্ত।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা