ছবি: সান নিউজ
রাজনীতি

কুষ্টিয়া-৩ আসনে আমির হামজার গণসংযোগ ও মহিলা সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (সদর) আসনে গণসংযোগ ও মহিলা সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আমির হামজা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনব্যাপী এই কর্মসূচিতে কুষ্টিয়া জেলা ও সদর উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

দিনের শুরুতে আলামপুর ইউনিয়নের দরবেশপুর–কাথুলিয়া ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয় মহিলা সমাবেশ। আলামপুর ইউনিয়ন জামায়াতের আমির সায়াদ আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি আমির হামজা।

এ সময় তিনি ইসলামের সৌন্দর্য, ন্যায় ও কল্যাণমুখী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে এলাকাবাসীর কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং নিজের শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, জেলা ইউনিট সদস্য হামিদুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. রায়হান।

এ সময় কুষ্টিয়া জেলা মুফাসসির পরিষদের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতসহ স্থানীয় জামায়াত নেতাকর্মী, নারী সমাবেশের অংশগ্রহণকারী, কৃষক, দিনমজুর ও বিভিন্ন শ্রেণি–পেশার লোক উপস্থিত ছিলেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা