ছবি: সংগৃহীত
রাজনীতি

ফরিদপুর-১ আসনে মনোনয়ন পেলেন খন্দকার নাসিরুল ইসলাম

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফরিদপুর-১সহ দেশের বিভিন্ন এলাকার ৩৬টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এ আসনের তিনটি উপজেলা ও পৌর বিএনপি কমিটির সভাপতি-সম্পাদকসহ বেশির ভাগ নেতাকর্মীকে খন্দকার নাসিরুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে একাধিক সভা-সমাবেশে করতে দেখা গেছে।

খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারসংলগ্ন মরহুম খন্দকার ফজলুল করিমের ছেলে। তিনি ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য, বোয়ালমারী উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে ফরিদপুর জেলার ৪টি আসনের মধ্যে ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা) আসন বাদে বাকি তিনটি (২, ৩ ও ৪) আসনে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছিল।

এর পর থেকেই ফরিদপুর-১ আসনে বিএনপির একাধিক প্রার্থী গণসংযোগ ও সভা-সমাবেশ চালিয়ে আসলেও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম এবং বোয়ালমারী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শামসুদ্দীন মিয়া ঝুনুর (ভিপি ঝুনু) মধ্যে মনোনয়নকে ঘিরে দ্বন্দ্ব চরমে পৌঁছায়। নির্বাচনী এলাকার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় মনোনয়ন ও তিনটি উপজেলা ও পৌর বিএনপির গত ২১ অক্টোবর জেলা বিএনপি কর্তৃক ঘোষিত কমিটি বাতিলের দাবিতে খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দীন মিয়া ঝুনুর সমর্থকদের মধ্যে বিশেষ করে বোয়ালমারী ও আলফাডাঙ্গায় সভা-সমাবেশ, মশাল মিছিল ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এক পর্যায়ে গত ৭ নভেম্বর বিপ্লবী ও সংহতি দিবসে বোয়ালমারী পৌরসদরের ওয়াবদা মোড়ে দুই পক্ষের সংঘর্ষে সহিংসতা দেখা দেয়। এ ঘটনায় দুই পক্ষের শীর্ষ দুই নেতা খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দীন মিয়া ঝুনুকে প্রধান আসামি করে কয়েক শ স্থানীয় নেতাকর্মীর নামে থানায় পাল্টাপাল্টি মামলা হয়।

সম্প্রতি বিএনপির শীর্ষ নেতারা খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দীন মিয়া ঝুনুকে কেন্দ্রীয় কার্যালয়ে ডেকে জানান যে, তাদের মধ্যে একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হবে এবং যাকে দেওয়া হবে তার পক্ষে অন্যজনকে কাজ করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই ৩৬ আসনের মধ্যে ফরিদপুর জেলার বাকি একটি আসন (ফরিদপুর-১) অবশেষে চুলচেরা বিশ্লেষণের পর কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও এ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামকে ধানের শীষ প্রতীকে মনোনীত করা হয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কি কি থাকছে?

দেখতে দেখতে চলে এলো ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের...

বিশ্বকাপ ২০২৬: নতুন আসরের আদ্যোপান্ত

অপেক্ষার অবসান। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর এখন এক মঞ্চে। আর কয়েক ঘণ...

শপিংমল-দোকান খোলা রাখা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত 

আজ থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও...

ভারতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হচ্ছে আজ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্...

অর্থনীতিতে ‘লাল সংকেত’, জানালেন অর্থমন্ত্রী

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে দেশের সামষ্টিক অর্থনীতির বিভ...

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যুক্ত হলো আরেকটি গৌরবময় অধ্যায়। দীর্ঘ চার দশকের অপ...

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

সুন্দরবনের মোংলা থানার অন্তর্গত জয়মনির ঘোল এলাকায় অবস্থিত বাংলাদেশ কোস্ট গার্...

নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

নোয়াখালীর সেনবাগে মাদক বিরোধকে কেন্দ্র করে আরাফাত হোসেন ফাহিম (১৬) নামে দশম শ...

বাজেট বাস্তবতা-বিবর্জিত ও উচ্চাভিলাষী: এনসিপি

দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

 মুক্তি পাচ্ছে অ্যাশেজের নতুন গান ‘খোয়াবে’

বৃহস্পতিবার (১১ই জুন) রাতে ব্যান্ডটির নতুন গান ‘খোয়াবে’ মুক্তি পে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা