ঐতিহ্য ও কৃষ্টি

নিলামে উঠছে নিউটনের সেরা বইয়ের ‘নোট'

সান নিউজ ডেস্ক: সবচেয়ে বিখ্যাত বই ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা-র দ্বিতীয় সংস্করণের জন্য নিউটন যে নোটগুলো লিখেছিলেন, সেগুলো নিলামে উঠছে৷ হাতে লেখা পৃষ্ঠাগুলো ১০ লাখ ডলার দামে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে৷

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি্'জ আগামী মাসে পৃষ্ঠাগুলো নিলামে তুলছে৷ মঙ্গলবার ক্রিস্টি'জ-এর পক্ষ থেকে জানানো হয়, আগামী ৮ জুলাই নিউটনের অমূল্য লেখাগুলোর জন্য দাম হাঁকা হবে৷ প্রতিষ্ঠানটির আশা, অনেকেই তা কিনতে আগ্রহী হবেন এবং দাম ছয় লাখ পাউন্ড থেকে নয় লাখ পাউন্ড, অর্থাৎ সাড়ে আট লাখ ডলার থেকে ১০ লাখ ডলারে উঠতে পারে৷

২০১৬ সালে ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা, অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রিন্সিপলস অব ন্যাচারেল ফিলোসফি বইটির প্রথম সংস্করণ ৩৭ লাখ ডলারে বিক্রি হয়েছিল৷

পদার্থবিজ্ঞানের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বই ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকায় নিউটন তার গতিসূত্র মহাকর্ষ তত্ত্ব এবং কেপলারের গ্রহীয় গতি সম্পর্কিত সূত্র বর্ণনা করেছেন৷ বিজ্ঞানের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী এ গ্রন্থের প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৬৮৭ সালে৷

১৬৯০-এর দশকে এর দ্বিতীয় সংস্করণের পরিকল্পনা করে লিখতে শুরু করেন নিউটন৷ দেড় পৃষ্ঠা লিখেছিলেন তখন৷ ওই দেড় পৃষ্ঠা এবং তার সঙ্গে স্কটল্যান্ডের গণিতবিদ ডেভিড গ্রেগরির কিছু ডায়াগ্রামও নিলামে তুলবে ক্রিস্টি'জ৷

১৬৯০-এর দশকে নিউটন চা্ইলেও প্রিন্সিপিয়ার দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে পারেননি৷ শেষ পর্যন্ত নতুন সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৭১৩ সালে৷

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা