ঐতিহ্য ও কৃষ্টি

চার্চিলের আঁকা ছবি দেড় কোটি টাকায় নিলাম!

সান নিউজ ডেস্ক: সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের আঁকা একটি ছবি উপহার দিয়েছিলেন বন্ধু বিলিওনেয়ার ওনাসিসকে৷ ওনাসিসের বিলাশবহুল ইয়াটে টাঙানো সেই ছবিটি নিলামে বিক্রি হলো দেড় কোটি টাকারও বেশি দামে (১.৮৫ মিলিয়ন ডলারে)৷

তেলচিত্রটি উইনস্টন চার্চিল এঁকেছিলেন ১৯২১ সালে৷ চার্চিল মৃত্যুর চার বছর আগে তার বন্ধু গ্রিক বিলিওনেয়ার অ্যারিস্টল ওনাসিসকে তার বিলাসবহুল জাহাজ সাজাতে ছবিটি উপহার দিয়েছিলেন৷ চার্চিল তার ‘শখের আঁকা' বইয়ে এই ছবিরটির কথা উল্লেখ করেন৷

মেয়ের নামে ওনাসিস ইয়টের নাম রেখেছেন ক্রিশ্চিনা৷ প্রায় শতাধিক মিটার দীর্ঘ জাহাজটি একসময় ক্যানাডিয়ান নৌবাহিনীর একটি ফ্রিগেট ছিল৷ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অংশ নিয়েছিল৷ যুদ্ধের পর ওনাসিস জাহাজটি কিনে নিয়ে বিলাসবহুল ইয়টে রূপান্তর করেন৷

বিলিওনেয়ার ব্যবসায়ী ওনাসিস চার্চিলের উপহারটি নিয়ে এতটাই গর্বিত ছিলেন যে তার জাহাজে একটি বিশেষ স্থান পেয়েছিল ছবিটি ৷ সুপার ইয়ট ‘ক্রিশ্চিনা' র অতিথিদের মধ্যে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, জ্যাকি কেনেডি, এলিজাবেথ টেলর, রিচার্ড বার্টন, মারিয়া ক্যালাসের মতো অনেকে৷

কেনেডির মৃত্যুর পর ১৯৬৮ সালে তার বিধবা স্ত্রী জ্যাকি কেনেডি বিয়ে করেন ওনাসিসকে৷ বিয়ের সাত বছর পর ওনাসিস মারা যাওয়ার পর বিলাসবহুল জাহাজটি বিক্রি করে দেওয়া হয়৷ ওনাসিসের উত্তরাধিকারীদের সিদ্ধান্তে উইনস্টন চার্চিলের আঁকা ল্যান্ডস্কেপটি নিউইয়র্কের নিলাম হাউজ ফিলিপস সম্প্রতি বিক্রি করে৷

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা