ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

মসৃণ ত্বক পেতে যা করবেন

সান নিউজ ডেস্ক: আমাদের ত্বক নানা কারণে উজ্জ্বলতা হারায়। কর্মব্যস্ততার কারণে ত্বকের যত্ন নিতে পারেন না অনেকে। মসৃণ ত্বক পেতে কার না মন চায়। ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য রূপচর্চাও জরুরি।

আরও পড়ুন: বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার টিপস

ব্রণ ত্বকের অন্যতম একটি সাধারণ সমস্যা। কমবেশি অনেকেই ব্রণ নিয়ে নাজেহাল হয়ে থাকেন। শুধু মেয়েদের মধ্যে ব্রণর সমস্যা দেখা দিলেও ছেলেরাও কিন্তু এই সমস্যার বাইরে নন। ব্রণ কমাতে চেষ্টার খামতি রাখেন না কেউই। কিন্তু সবার আগে খুঁজে বের করা প্রয়োজন, ব্রণ কেন হচ্ছে। ঠিক কী কী কারণে ব্রণ হতে পারে, জেনে রাখুন।

তৈলাক্ত ত্বকের ব্রণ হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। ত্বকের ধরন তৈলাক্ত হলে প্রসাধনী ব্যবহারের আগে অন্তত দুইবার ভেবে নেওয়া দরকার। তেলের পরিমাণ কম এমন প্রসাধনী বেছে বেছে ব্যবহার করবেন। তা হলে ব্রণের সমস্যা কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব।

ত্বকের মৃত চামড়া দূর করতে এক্সফোলিয়েশন জরুরি। তবে অতিরিক্ত নয়। বেশি স্ক্রাবার ব্যবহার করা ত্বকের জন্য ক্ষতিকর। ব্রণেরও কারণ। বাজারচলতি স্ক্রাবারে রাসায়নিক উপাদান থাকে। সেগুলো ব্যবহার করলে হতে পারে ব্রণ। তবে ঘরোয়া পদ্ধতিতে বানানো স্ক্রাবার ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: পাকা চুল কালো করার উপায়

সঠিক পদ্ধতিতে মেকআপ না তোলা ব্রণ হওয়ার অন্যতম একটি কারণ। মেকআপে ব্যবহৃত প্রসাধনী দীর্ঘক্ষণ ধরে ত্বকে থাকা ঠিক নয়। এর থেকেই র‌্যাশ, ব্রণের মতো যাবতীয় সমস্যা দেখা দেয়।

চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে ১ টেবিল চামচ টমেটোর রস, আধা চা চামচ লেবুর রস, এক চিমটি হলুদ ও বেসন একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের চারপাশে ব্যবহার করে ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহার করুন। দেখবেন ডার্ক সার্কেলের সমস্যা একদমই দূর হয়ে যাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা