আনারসে ইলিশ 
লাইফস্টাইল

আনারসে ইলিশ 

সান নিউজ ডেস্ক : শুধু সবজিই নয়, ইলিশ রান্না করা যায় ফলের সঙ্গেও। আনারস দিয়ে ইলিশ রান্না করেছেন কখনো? এটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার। গরম ভাত, খিচুড়ি কিংবা পোলাওর সঙ্গে খেতে পারেন এই আনারস দিয়ে ইলিশ। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: দেশের ৫২ উপজেলা গৃহহীন মুক্ত

তৈরি করতে যা লাগবে

ইলিশ মাছ- ১টি

পাকা আনারস- অর্ধেক

পেঁয়াজকুচি- ২টি

কাঁচা মরিচ কুচি- ৭-৮টি

হলুদ গুঁড়া- ২ চা চামচ

জিরা গুঁড়া- ১ চা চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

লেবুর রস- ২ টেবিল চামচ

সরিষা বাটা- ৩/৪ চা চামচ

চিনি- ১ চা চমচ

তেল- ১ কাপ

লবণ- ২ চা চামচ।

আরও পড়ুন: গ্যাস সরবরাহ চালু করেছে রাশিয়া

যেভাবে তৈরি করবেন

মাছ কেটে ধুয়ে নিন। ১ চা চামচ হলুদ, ১ চা চামচ লবণ ও লেবুর রস দিয়ে মাছ মাখিয়ে রেখে দিন পনেরো মিনিটের মতো। আনারস খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। প্যানে ১/২ কাপ তেল গরম করে মাছগুলো হালকা ভেজে নিন। বাকি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন নরম হওয়া পর্যন্ত। এরপর তাতে রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ও কাঁচা মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হলে আনারস দিয়ে নেড়ে দিন এবং এক কাপ পানি দিয়ে দিন। পানি ফুটে উঠলে মাছগুলো দিয়ে সাবধানে নেড়ে ঢাকনা দিয়ে দিন। পানি শুকিয়ে ঝোল ঘন হয়ে ওঠা পর্যন্ত রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে সরিষা বাটা ও চিনি দিয়ে নেড়ে দিন। আরও ২-৩ মিনিট মতো রান্না করে চুলা বন্ধ করে দিন।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা