লাইফস্টাইল

পাকা চুল কালো করার উপায়

সান নিউজ ডেস্ক: চুল সৌন্দর্যের এক অলংকার স্বরূপ। ঘন আর সুন্দর চুলের আকাঙ্ক্ষা থাকে সবারই। যুগ যুগ ধরে লম্বা চুলের কদর রয়েছে। তাই চুল নিয়ে নারীদের চিন্তার শেষ নেই। চুলের যত্নে নারীরা অনেক টাকা খচর করেন। অনেকের আবার অকালে চুলে পাক ধরে। চুল কালো করার জন্য কৃত্রিম রং ব্যবহার করেন কেউ কেউ।

আরও পড়ুন: চুলকানির ঘরোয়া সমাধান

এটি সাময়িক সৌন্দর্য দিলেও বাড়িয়ে দিতে পারে ক্ষতির পরিমাণ। তাই অসময়ে পাকা চুল কালো করতে হলে ঘরোয়া উপায়ের বিকল্প নেই।

১. চুল পাকার কারণ: বিশেষজ্ঞদের মতে, বয়সজনিত কারণ ছাড়া যদি কম বয়সেই চুল পেকে যায় তবে তা অবশ্যই দুশ্চিন্তার বিষয়। আমাদের শরীরে রয়েছে লাখ লাখ চুলের ফলিকল। এটি চুল তৈরি ও চুলের রঙ ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পিগমেন্ট কোষে মেলানিন নামক এক ধরনের উপাদান থাকে। এটি চুলের রং ঠিক রাখতে কাজ করে। বয়সের সঙ্গে সঙ্গে পিগমেন্ট কোষগুলো নষ্ট হয়ে গেলে চুলে পাক ধরতে শুরু করে।

২. অসময়ে চুলের পাকার কারণ: বিশেষজ্ঞদের মতে, চুলে অসময়ে পাক ধরার অন্যতম কারণ হলো ভিটামিনের অভাব। ভিটামিন বি-৬, বি-১২, বায়োটিন, ভিটামিন ডি এবং ভিটামিন ই এর ঘাটতির কারণে অল্প বয়সেই চুলে পাক ধরতে পারে। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে জিনগত কারণ এই সমস্যার জন্য প্রধান দায়ী। অতিরিক্ত দুশ্চিন্তা, ধূমপানের অভ্যাসও হতে পারে অসময়ে চুল পাকার জন্য দায়ী।

৩. আমলকি ও নারিকেল তেল: আমলকিতে থাকে প্রচুর ভিটামিন সি। চুলের কোলোজেন উৎপাদন বাড়াতে কাজ করে এই ভিটামিন। আমলকি ও নারিকেল তেল মিশিয়ে ব্যবহার করলে তা পাকা চুল কালো করতে কাজ করে। সেজন্য আপনাকে ২ চা চামচ আমলকির গুঁড়া ও তিন চা চামচ হালকা গরম নারিকেল তেল নিতে হবে। এরপর ভালো করে মিশিয়ে তেলটুকু ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণটি ঠান্ডা হলে চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়েন নিন। এভাবে অপেক্ষা করুন এক ঘণ্টার মতো। এরপর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এই তেল সপ্তাহে তিনদিন ব্যবহার করুন। এটি প্রাকৃতিকভাবে আপনার চুল কালো করতে কাজ করবে।

৪. কারিপাতা ও নারিকেল তেল: চুল কালো রাখতে দারুণ কার্যকরী একটি উপাদান হলো কারিপাতা। কারণ চুল কালো করতে প্রয়োজন হয় মেলালিন। আর কারিপাতায় এই উপাদান থাকে পর্যাপ্ত। সেইসঙ্গে এটি নতুন চুল গজাতেও সাহয্য করে। একটি পাত্রে ৩ চা চামচ নারিকেল তেল নিন। এরপর তাতে ৫-৬টি কারিপাতা দিন। এবার চুলায় বসিয়ে হালকা আঁচে নাড়াতে থাকুন। মিশ্রণটি কালচে হয়ে এলে নামিয়ে ঠান্ডা হতে দিন। এরপর চুলের গোড়ায় এই তেল ম্যাসাজ করে নিন। অপেক্ষা করুন ঘণ্টাখানেক। এরপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ দিন এই তেল ব্যবহার করলে উপকার পাবেন।

৫. লেবুর রস ও নারিকেল তেল: উচ্চ মাত্রার ভিটামিন সি ও ফসফরাসযুক্ত ফল হলো লেবু। লেবু খাওয়ার উপকারিতা তো জানেন, চুলের যত্নেও এটি সমান কার্যকরী। কারণ লেবুতে থাকা ভিটামিন সি ও ফসফরাস চুলের পিগমেন্টেশন বজায় রাখতে কাজ করে। এটি ব্যবহার করার জন্য আপনাকে ২ চা চামচ লেবুর রস নিতে হবে। এরপর এর সঙ্গে মেশাতে হবে ২ চা চামচ হালকা গরম নারিকেল তেল। মিশ্রণটি ভালো করে চুলের গোড়ায় লাগাতে হবে। ঘণ্টাখানেক রেখে চুলে শ্যাম্পু করে নেবেন। এভাবে সপ্তাহে দুইদিন ব্যবহার করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা