সিঙ্গাড়া
লাইফস্টাইল

সিঙ্গাড়া তৈরির রেসিপি

সান নিউজ ডেস্কঃ কমবেশ সকলের পছন্দের খাবার সিঙ্গারা। এলাকার অলিতেগলিতে সিঙ্গারার অসংখ্য দোকান রয়েছে। 'দোকানের সিঙ্গারা স্বাস্থ্যকর নয়' সকলের জানা সত্ত্বেও দোকান থেকেই কিনে আনা হয়। কারণ বাড়িতে বানাতে গেলে দোকানের সিঙ্গারার স্বাদ পাওয়া যায় না। তাহলে জেনে নেয়া যাক কিভাবে দোকানের মত সুস্বাদু সিঙ্গারা তৈরি করবেন!

উপকরণ:

  • ময়দা- ২ কাপ
  • মৌরি- ১/২ চা চামচ
  • জিরা- ১/২ চা চামচ
  • মেথি- ১/২ চা চামচ
  • পেঁয়াজ ২ টি
  • কাঁচামরিচ- ৪-৬ টি
  • আদা ছেঁচা- ২ চা চামচ
  • জিরা টালা এবং
  • গুঁড়ো- ১ চা চামচ
  • দারুচিনি গুঁড়ো- ১ চা চামচ
  • কালজিরা- ১ চা চামচ
  • আলু- ১/২ কেজি
  • লবণ- প্রয়োজনমতো।

প্রণালি:

প্রথমে আলুর খোসা ছাড়িয়ে মটরের মতো ছোট ছোট টুকরা করে নিতে হবে। এরপর কড়াইয়ে তিন টেবিল চামচ তেল গরম করে মৌরি, জিরা ও মেথি একসাথে মিশিয়ে তেলে ফোড়ন দিন। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, আদা ও একটি তেজপাতা দিয়ে ভাজুন ও আলু দিন। একটু ভাজা হলে এক চা চামচ লবণ ও তিন টেবিল চামচ পানি দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করুন। আলু সিদ্ধ হয়ে গেলে নেড়ে নেড়ে ভাজতে হবে যেন আলু ভাজা ভাজা হয় এবং একটু ভেঙ্গে ভেঙ্গে যায়। জিরা ও দারুচিনির গুঁড়া দিয়ে নামিয়ে ঠান্ডা করতে হবে।

ময়দায় ৪ টেবিল চামচ তেল দিয়ে ময়ান দিন। কালজিরা মেশান। আধা কাপ পানিতে ১ চা চামচ লবণ গুলে এই পানি আন্দাজমতো দিয়ে ময়দা মথে নিন। খামির শক্ত হবে। এক ঘণ্টা রেখে দিন। খামির ভালো করে মথে ১২ ভাগ করে নিন। একভাগ ডিম এর আকারে বেলে ছুরি দিয়ে কেটে দু’ভাগ করে নিন (লম্বায় না কেটে পাশে কাটলে ভালো)। একভাগ দু’হাতে ধরে কোণ বা পানের খিলির মত ভাঁজ করুন। ভিতরে ভর্তি করে ঠেসে আলুর পুর দিন। খোলামুখে পানি লাগিয়ে ভালোভাবে এঁটে দিন প্যকেটের মতো। নীচের সুচালো অংশ একটু মুড়ে দিন। চওড়া মোড়ানো দিক উপরে দিয়ে সিঙ্গাড়া একটি থালায় সাজিয়ে রাখুন। এভাবে সব সিঙ্গাড়া তৈরি করে নিন।

কড়াইয়ে দেড় কাপ তেল মৃদু আঁচে অনেকটা সময় গরম করে নিন। আচ বেশি হলে সিঙ্গাড়া চেহারা নষ্ট হয়ে যাবে। অর্ধেক সিঙ্গাড়া একবারে তেলে ছাড়ুন। মৃদু আঁচে ১৫-২০ মিনিট ভাজুন। হালকা বাদামি ও মচমচে হলে নামিয়ে নিন। জিরা, তেঁতুলের চাটনি, মেয়েনেজ বা টমেটো সসের সাথে গরম সিঙ্গাড়া পরিবেশন করুন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

এশিয়ান যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন ক...

সাটুরিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা