আন্তর্জাতিক

মঙ্গোলিয়ায় গাড়িতে বিস্ফোরণ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারে একটি গ্যাসবাহি ট্রাক ও গাড়ির মধ্যে সংঘর্ষে বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছেন আরও ১১ জন।

আরও পড়ুন : কানাডায় বিমান বিধ্বস্তে নিহত ৬

বুধবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ট্রাকটিতে ৬০ টন এলএনজি গ্যাস ছিল। এসময় আগুনের গোলা একটি আবাসিক ভবনসহ আশেপাশের বেশ কয়েকটি ভবনে ছড়িয়ে পরে। এছাড়া অনেক গাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৮

মঙ্গোলিয়ান ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) বলেছে, প্রাথমিকভাবে ৩ জন আগুনে পুড়ে নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় আরও ৩ জন দমকলকর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গোলিয়ান জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নেমা) জানিয়েছে, আগুনের ঘটনায় একটি অ্যাপার্টমেন্ট থেকে ৮০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : চীনে ভূমিধস, নিহত বেড়ে ২০

এএফপিকে এক বাসিন্দা জানান, যখন তার অ্যাপার্টমেন্ট আগুন ধরে তখন তাকে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা