সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপি হয়েছিল

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছিল। ২০২০ সালের নির্বাচনে ডাকযোগে আসা যেসব ভোট (পোস্টাল ভোট) গণনা হয়েছিল, সবগুলোই ছিল নগদ অর্থে কেনা।

আরও পড়ুন : হুথিদের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র

মঙ্গলবার এক বার্তায় পুতিন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সর্বশেষ (প্রেসিডেন্ট) নির্বাচনে ডাকযোগে আসা ভোটগুলোতে কারচুপি হয়েছিল। তারা (ডেমোক্রেটিক পার্টি) প্রতিটি ব্যালট ১০ ডলারে কিনে তা নিজেরা পূর্ণ করে মেইলবক্সে জমা করেছিল এবং বিভিন্ন কৌশরে এই ব্যাপারটিকে তারা পর্যবেক্ষকদের দৃষ্টির আড়ালে রাখতে সফল হয়েছিল। এটাই সত্য।’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ওই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে নতুন প্রেসিডেন্ট হন ডেমোক্রেটিক পার্টির নেতা জো বাইডেন এবং ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর পরই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট, যিনি নির্বাচনে পরাজিত হয়ে ভোট কারচুপির অভিযোগ আনেন।

আরও পড়ুন : তুষারধসে আটকা ১ হাজার পর্যটক

ট্রাম্প অবশ্য কেবল অভিযোগ তুলেই ক্ষান্ত হননি। নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি আদালতে মামলাও করেছিলেন। কিন্তু সেসব মামলার একটি রায়ও তার পক্ষে যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

এবার কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের

গান্ধী পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করায় আইনি...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

২৯ পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে চলা তীব্র শ্রমিক বিক্ষোভের মুখ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা