আন্তর্জাতিক

ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা বেড়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে ইতালিতে গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এতে আগের বেশিরভাগ বিধিনিষেধ আগামী ৭ অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়েছে। বাংলাদেশসহ মোট ১৬ দেশের নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদও আরেক দফা (৭ অক্টোবর পর্যন্ত) বাড়ানো হয়েছে। স্থানীয় গণমাধ্যম দ্য লোকাল সোমবার এ খবর জানিয়েছে।

নিষেধাজ্ঞাভুক্ত ১৬টি দেশ হলো বাংলাদেশ, ওমান, উত্তর মেসিডোনিয়া, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া ও হার্জেগোভিনা, চিলি, কুয়েত, মলডোভা, পানামা, পেরু, রিপাবলিক ডোমেনিকান, কসোভো, মন্টেনেগ্রো ও সার্বিয়া।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে ইতালি ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই। যুক্তরাষ্ট্রসহ যে কোনো স্থান থেকে আসলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। স্পেন, মাল্টা, গ্রিস ও কোয়েশিয়া থেকে ইতালিতে প্রবেশের পর অবশ্যই পরীক্ষা করাতে হবে এবং রোমানিয়া ও বুলেগেরিয়া থেকে আসার পর বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সান নিউজ/ বি. এম./বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সরকার বিকল্প শ্রম বাজার খুঁজছে: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্...

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা