ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্পের সাথে কথা বললেন বাদশাহ সালমান
আন্তর্জাতিক

ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্পের সাথে কথা বললেন বাদশাহ সালমান

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ফিলিস্তিনি ইস্যুর ন্যায্য সমাধান চেয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরব ফিলিস্তিনিদের জন্য একটি ন্যায্য এবং স্থায়ী সমাধান দেখতে চায়, যা ছিল ২০০২ সালে আরব পিস ইনিশিয়েটিভ শুরুর মূল কারণ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তাসংস্থার বরাত দিয়ে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনে সম্মত হয় সংযুক্ত আরব আমিরাত। মিশর এবং জর্ডানের পর তৃতীয় আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে আগালো আমিরাত। এরপর ফোনে সৌদি বাদশাহ এবং মার্কিন প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে কথা বলেন।

বাদশাহ সালমান ট্রাম্পকে বলেন, শান্তি রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সাধুবাদ জানান তিনি। তবে আরব পিস ইনিশিয়েটিভের ওপর ভিত্তি করে ফিলিস্তিনি ইস্যুর একটি ন্যায্য এবং স্থায়ী সমাধান দেখতে চায় সৌদি আরব।

ওই প্রস্তাবের আওতায়, ফিলিস্তিনিদের সঙ্গে রাষ্ট্রীয় চুক্তি এবং ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর দখল করা অঞ্চল থেকে ইসরায়েল নিজেদের পুরোপুরি প্রত্যাহার করলে, বিনিময়ে আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে।

সৌদি আরব ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। তবে চলতি মাসে সৌদি জানায়, আমিরাত ও ইসরায়েলের মধ্যে ফ্লাইট চালু এবং এক্ষেত্রে ইসরায়েলি প্লেনকেও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে দেশটি।

অপরদিকে, হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, ওই ফোনালাপে ট্রাম্প বাদশাহ সালমানের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং পরে তারা আঞ্চলিক সুরক্ষা নিয়েও আলোচনা করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

মায়ের দুধ: শিশুর পূর্ণাঙ্গ পুষ্টির উৎস

বিশ্বজুড়ে আজ ১ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দ...

বিশ্বকাপ হারের ১৩ দিন পর মাঠে মেসি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ১৩ দিন পর আবার মাঠে ফিরেছেন আ...

প্রাক্তন ফিরে এলে কী করবেন?

জীবনের দীর্ঘ পথ পেরিয়ে যাওয়ার পর হঠাৎ যদি পুরোনো প্রেম আবার ফিরে আসে, তখন আবে...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা