আন্তর্জাতিক

প্রেসিডেন্ট হলে মুসলিমদের পাশে থাকব : জো বাইডেন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আসন্ন ভোটে নির্বাচিত হলে মুসলিমদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। দেশটির ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকার (আইএসএনএ) ৫৭তম বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এই অঙ্গিকার করেন।

এ সময়ে ‘মুসলিম আমেরিকান ভয়েসেস ম্যাটার’ উল্লেখ করে তিনি তিনবার বলেন, ‘আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মুসলিমদের পাশে থাকব।’

রোববার (৬ সেপ্টেম্বর) আইএসএনএ-র অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এক টুইটে বাইডেনের বক্তব্যসহ ভিডিও পোস্ট করে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিনই সুনির্দিষ্ট মুসলিম দেশগুলোর উপর অভিবাসনে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। মুসলিম আমেরিকানরা তার প্রশাসনের প্রতিটি স্তরের অংশীদার হবেন বলে নিশ্চিত করেন তিনি।

এদিকে, আইএসএনএ-তে বাইডেনের উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে মুসলিম আমেরিকানদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বার্ষিক আইএসএনএ সম্মেলন যুক্তরাষ্ট্র সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শুরু হয়েছে যেটিকে উত্তর আমেরিকার সবচেয়ে বড় মুসলিম সমাবেশের একটি বলে মনে করা হয়। করোনাভাইরাসের কারণে এ বছর অবশ্য সবকিছু ‘ভার্চুয়ালি’ অনুষ্ঠিত হচ্ছে।

সান নিউজ/বিেএম./বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা