আন্তর্জাতিক

ভারতে একদিনেই আক্রান্ত ৯০ হাজারের বেশি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

দিন যত যাচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে ভারতে করোনাভাইরাস পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯০ হাজার ৬৩২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়েছে।

আক্রান্তের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলকে অতিক্রমের পথে ভারত, দুই দেশের মধ্যে ব্যবধান মাত্র ৯ হাজার। মোট ৪১ লাখ ১৩ হাজার ৮১১ জন ভারতীয়র করোনা পজিটিভ হলো। যেখানে ব্রাজিলের আক্রান্ত ৪১ লাখ ১৩ হাজার জন।

এশিয়ার সবচেয়ে বিপর্যস্ত দেশটিতে একদিনে এক হাজার ৬৫ জনের মৃত্যু হয়েছে। তাতে করোনায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৭০ হাজার ৬২৬ জনে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশে মোট সুস্থ হয়েছেন প্রায় ৩১ লাখ রোগী। একদিনে রেকর্ড সংখ্যক ৭০ হাজারের বেশি রোগী করোনা জয় করেছেন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭.৩২ শতাংশ।

একদিনে আক্রান্তের সংখ্যায় ভারতের শীর্ষ পাঁচটি অঙ্গরাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ। এই পাঁচটি রাজ্যে ৬২ শতাংশের বেশি সক্রিয় রোগী আছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় ভারতে মৃত্যু হার বেশ কম, ১.৭৩ শতাংশ। ভারত সরকার জানিয়েছে, বর্তমানে ০.৫ শতাংশ রোগী ভেন্টিলেটরে আছেন, আইসিইউতে ২ শতাংশ ও অক্সিজেন সাপোর্টে আছেন সাড়ে তিন শতাংশেরও কম রোগী।

সূত্র: আনন্দবাজার

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা