যুক্তরাজ্যে ফের বাড়ছে করোনার সংক্রমণ
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ফের বাড়ছে করোনার সংক্রমণ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাজ্যে রোববার (৭ সেপ্টেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৮৮ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে যা ২৩ মে এর পর সর্বোচ্চ।

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক খুবই উদ্বিগ্ন। তিনি জানিয়েছেন নতুন সংক্রমণে তরুণরা বেশি আক্রান্ত হচ্ছে।

তিনি বলেন, আপনার বয়স কত এটা কোনো ব্যাপার না। যে কোনো বয়সের যে কেউ করোনা আক্রান্ত হতে পারে। আপনার মাধ্যমে অন্যদের মধ্যে ছড়াতে পারে। আপনি যদি বয়সে তরুণ হন তাহলে অনুরোধ করবো আপনার মাধ্যমে যাতে আপনার দাদা-দাদী অথবা নানা-নানী আক্রান্ত না হন। সুতরাং আমাদের সকলের উচিত সামাজিক দূরত্ব মেনে চলা।

তবে, ফের করোনা হানা দিলেও মি. হ্যানকক বলেন, স্কুলগুলো খুলে দেওয়া ছিল সরকারের সঠিক সিদ্ধান্ত। কারণ হিসেবে তিনি বলেন, দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায়, পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের অনীহা সৃষ্টি হচ্ছে। যা ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। তিনি আরও বলেন, স্কুলসহ যে সকল কর্ম ক্ষেত্রগুলো খোলা হয়েছে, সেখানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ দিনের মধ্যে আরও দুটি মৃত্যুর রেকর্ড করা হয়েছে দেশটিতে। এ নিয়ে যুক্তরাজ্যের মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১,৫৫১ জনে।

সূত্র: আল জাজিরা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা