সংগৃহীত
আন্তর্জাতিক

প্যারাগুয়েতে বিমান বিধ্বস্ত নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে দেশটির একজন আইনপ্রণেতাসহ ৪ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

রোববার (৩ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পুলিশ রিপোর্ট অনুযায়ী, শনিবার এই দুর্ঘটনা ঘটেছে। বিমানটি আসানসিয়ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) দূরে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। এতে ক্ষমতাসীন কলোরাডো দলের আইনপ্রণেতা ওয়াল্টার হার্মস ও তার দলের ৩ জন সদস্য নিহত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে প্যারাগুয়ের ভাইস-প্রেসিডেন্ট পেড্রো আলিয়ানা বলেছেন, ‘আমাদের সহকর্মী, বন্ধু এবং স্বপ্নের ভাই ওয়াল্টার হার্মসের মৃত্যুর দুঃখজনক সংবাদটি আমি গভীর বেদনার সাথে জানাচ্ছি।’

আরও পড়ুন: ফ্রান্সে ছুরি হামলায় হতাহত ৩

সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে একটি মাঠে বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ দেখা যায়।

পুলিশ রিপোর্ট অনুযায়ী, বিমান উড্ডয়নের সময় একটি গাছে ধাক্কা খায় ও মাটিতে পড়ার সময় আগুন ধরে যায়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা