ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

কেরালায় কনসার্টে ৪ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালায় একটি বিশ্ববিদ্যালয়ে কনসার্টে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে চার শিক্ষার্থীর। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৬৪ জন।

আরও পড়ুন: ঝড়ের কবলে ডুবলো কার্গোবাহী জাহাজ

শনিবার (২৫ নভেম্বর) কোচিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি মেলা ও কনসার্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আথুল থামবি, অ্যান রুফথা, সারা থমাস ও আলউইন জোসেফ। আলউইন ছাড়া বাকি তিনজনই কোচিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

এক প্রতিবেদনে বলা হয়েছে, কোচিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত অডিটোরিয়ামে নিকিতা গান্ধী নামের এক সংগীতশিল্পীর কনসার্ট চলছিলো। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে বৃষ্টি থেকে বাঁচতে অডিটোরিয়ামে ঢোকার চেষ্টা করেন বাইরে থাকা অনেকে। এসময় বেশ কয়েকজন পা পিছলে পড়ে যান। যার ফলে অন্যান্য শিক্ষার্থীদের চাপাচাপিতে চার শিক্ষার্থীর মৃত্যু হয়।

আরও পড়ুন: আরও ১৭ বন্দির মুক্তি দিল হামাস

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ জানিয়েছেন, ‘কালামাসারি মেডিকেল কলেজে চারজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।’ তিনি আরও জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা