ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে শপিংমলের আগুনে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বন্দর নগরী করাচির একটি শপিংমলে আগুন লেগে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার (২৫ নভেম্বর) এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্পেন

টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, শপিংমলের ভিতরে এখনও অনেকেই আটকে রয়েছেন। মলটির দ্বিতীয় তলায় প্রথমে আগুন লাগে। পরে দ্রুত ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক কাছাকাছি ভবনগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্থগিত করা হয়েছে।

আরও তথ্যমতে, আগুনে অসংখ্য দোকান পুড়ে গেছে। ভবনটিতে শপিংমল ছাড়াও কল সেন্টার এবং সফটওয়্যার অফিস ছিল।

আরও পড়ুন: গাজায় ফিরতে দিচ্ছে না ইসরায়েল

ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র জানিয়েছেন, আজ (শনিবার) সকাল ৬টার দিকে আরজে শপিং মল বিল্ডিংয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে প্রায় ৫০ জনকে নিরাপদে বের করে আনা হয়। শপিং মলের ভিতরের দিকে আগুন লাগায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাতে হয় দমকলকর্মীদের।

কর্মকর্তারা আরও জানান, ওই ভবনে অবস্থিত একটি জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: ইমরানের বিচার প্রকাশ্যে করার নির্দেশ

এদিকে, অগ্নিকাণ্ডে নিহতদের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন সিন্ধুর অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী বিচারপতি (অব.) মকবুল বাকি।

সাননিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা