সাগরে ভেসে থাকা এক নাবিককে উদ্ধার করা হচ্ছে
আন্তর্জাতিক

জাপানে কার্গো জাহাজ ডুবি, ৪৪ নাবিক নিখোঁজ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

জাপানে শক্তিশালী টাইফুন মেসাকের কবলে পড়া একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটি মূলত গবাদিপশু বহন করছিল। জাহাজডুবির পর থেকে জাহাজে কর্মরত ৪৪ নাবিক নিখোঁজ আছে এখনও।

নিখোঁজ নাবিকদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। তিনি লাইফ জ্যাকেট পরে থাকায় পানিতে ভেসে ছিলেন। এছাড়া জাহাজে ৬ হাজার গবাদি পশুও ছিল, যেগুলো নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের মধ্যে ৩৯ জন ফিলিপিন্সের, দু’জন অস্ট্রেলিয়ার এবং বাকিরা নিউজিল্যান্ডের নাগরিক।

জাপানের কোস্টগার্ডের দেওয়া তথ্য মতে, উদ্ধার হওয়া নাবিক ফিলিপিন্সের নাগরিক। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জাহাজটি দক্ষিণ-পশ্চিম জাপানের আমামি ওশীমা দ্বীপের পশ্চিম থেকে একটি বিপদ সংকেত পাঠিয়েছিল। সেই থেকে জানা যায়, ডুবে যাওয়া জাহাজটি ঝড়ের কবলে পড়ার আগেই ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল।

ঝড়ো বাতাস এবং টাইফুনের প্রভাবে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জাপানের কোস্টগার্ড জানিয়েছে। এদিকে, সাগরে নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে তথ্য প্রদানে তাদের পরিবারকে সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সরকার।

১১ হাজার ৯৪৭ টনের ‘গাল্ফ লাইভস্টক-১’ জাহাজটি পূর্ব চীন সাগরের দীকে দুর্ঘটনার কবলে পড়ে। নিখোঁজ কার্গোটির সন্ধানে উদ্ধারকারী বিমান ও জাহাজ নিয়ে গভীর সাগরে তল্লাশি চালাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র : বিবিসি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

বিএনপির ক্ষমতা গ্রহণকে 'ইতিবাচক' আখ্যা ভারতের

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এবং দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডে...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা