ভারতে একদিনেই ৮৩ হাজার করোনা রোগী শনাক্ত
আন্তর্জাতিক

ভারতে একদিনেই ৮৩ হাজার করোনা রোগী শনাক্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত ভারত। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৩ হাজার ৮৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে সর্বাধিক সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড করে ভারত। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৬।

করোনাভাইরাস সারা বিশ্বে ছড়ানোর পর এখনও পর্যন্ত কোনো দেশে এক দিনে এত জন আক্রান্ত হয়নি। অবশ্য গত ২৪ ঘণ্টায় করোনাকালের মধ্যে সব থেকে বেশি পরীক্ষা হয়েছে দেশটিতে। এই প্রথম এক দিনে ১১ লক্ষেরও বেশি টেস্ট হল ভারতে।

এদিকে, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৪৩ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট মারা গেছেন ৬৭ হাজার ৩৭৬ জন। তবে আক্রান্ত আর মৃত্যুর মধ্যেও ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯ লাখ ৭০ হাজার ৪৯২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৫৮৪ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ভারতের মুম্বাইয়ের মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম, উড়িষ্যা ও গুজরাট। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দৈনিক সংক্রমণ এ ভাবে বাড়তে থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই ব্রাজিলকে পিছনে ফেলে আক্রান্তের নিরিখে বিশ্বের দ্বিতীয় স্থানে চলে আসবে ভারত।

সান নিউজ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

জমজমের পানি বিড়ম্বনায় দুই বিমান কর্মকর্তা বরখাস্ত

ওমরাহ শেষে দেশে ফিরে জমজমের পানি পেতে বেশ খানিকটা বিড়ম্বনায় পড়তে হলো যাত্রীদে...

সালমানের শ্বশুরের চার গুদাম সিল

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন প্রতিষ...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা