শত্রুপক্ষ ঘায়েলে সক্ষম ইরানের চূড়ান্ত অস্ত্র!
আন্তর্জাতিক

শত্রুপক্ষ ঘায়েলে সক্ষম ইরানের চূড়ান্ত অস্ত্র!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, ‘ইরানের সীমানার মধ্যে শত্রুর যে কোনো উড়ন্ত বস্তু আকাশেই ধ্বংস করার সক্ষমতা আমাদের রয়েছে।’

বুধবার (২ সেপ্টেম্বর) আকাশ প্রতিরক্ষা বাহিনীর আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, 'অতীতের মতো এ বছরও এই বাহিনী নানা সাফল্য অর্জন করেছে। তবে সব অর্জন গণমাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। আমাদের এমন কিছু অর্জন রয়েছে যা কেবল প্রয়োজনের সময়ই আমরা ব্যবহার করব। কারণ আগে থেকেই সেগুলো সম্পর্কে তথ্য দেওয়া হলে শত্রুদের জন্য সুবিধা হবে।'

সাবাহি ফার্দ আরও বলেন, 'আকাশ প্রতিরক্ষা বাহিনীর কাছে এমন কিছু প্রযুক্তি রয়েছে যা ব্যবহারের পর শত্রুরা হতভম্ব হয়ে যাবে। '

গত ২৯ আগস্ট ইরানে জাতীয় আকাশ প্রতিরক্ষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এখনও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ কয়েকটি সাফল্য উন্মোচন করা হয়েছে।

সূত্র : পার্সটুডে।

সান নিউজ/ Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা