ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় সাংবাদিকের স্ত্রী-সন্তান নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি হামলায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অ্যারাবিকের গাজা ব্যুরোর প্রধান ওয়ায়েল আল-দাহদুহর স্ত্রী ও ২ সন্তান নিহত হয়েছেন।

আরও পড়ুন: জাতিসংঘকে ভিসা দেবে না ইসরায়েল

বুধবার (২৫ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সংবাদ মাধ্যমটির ফুটেজে দেখা গেছে, পরিবারের নিহত সদস্যদের দেখতে ওয়ায়েল আল-দাহদুহ দেইর আল-বালার আল আকসা মার্টার্স হাসপাতালের মর্গে প্রবেশ করছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২২

এ সময় তাকে তার কিশোর ছেলে মাহমুদকে স্পর্শ করতে দেখা যায়, যে তার বাবার মতোই সাংবাদিক হতে চেয়েছিল। অন্য একটি ফুটেজে দেখা যায়, তিনি কাফনের কাপড়ে মোড়ানো তার মেয়ে শামের মরদেহ ধরে আছেন।

হাসপাতাল থেকে বের হয়ে দাহদুহ বলেন, যা ঘটেছে তা পরিষ্কার। এটি শিশু, নারী ও বেসামরিক নাগরিকদের ওপর সিরিজ হামলার অংশ। ইয়ারমুক থেকে আমি হামলার বিষয়ে একটি প্রতিবেদন করছিলাম। এতে বলা হয়েছিল, ইসরায়েলি অভিযানে নুসেইরাতসহ অনেক এলাকাকে লক্ষ্যবস্তু করো হয়েছে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৭৯১

আমাদের সন্দেহ ছিল, যে ইসরায়েলিরা এ মানুষগুলোকে শাস্তি না দিয়ে যেতে দেবে না। সেটিই ঘটল। অথচ ইসরায়েলিরা যে এলাকাকে নিরাপদ বলেছিল, সেখানেই এটা ঘটল।

গাজার দক্ষিণে নুসেইরাতের শরণার্থী শিবিরে তারা যে বাড়িতে থাকতেন, সেখানে বিমান হামলায় এ সাংবাদিকের স্ত্রী-সন্তানরা নিহত হলেও এক নাতনিসহ কিছু সদস্য বেঁচে গেছেন। ঐ বাড়ির ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান এখনো চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা