সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইউক্রেন বিজয়ে রুশ আগ্রাসন শেষ হবে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিজয়ের মাধ্যমে রাশিয়ার চলমান আগ্রাসন শেষ হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন : চীন সফরে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট

কানাডা সফরের সময় দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন জেলেনস্কি। এসময় রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে অব্যাহত সমর্থনের জন্য কানাডাকে বারবার ধন্যবাদ জানান তিনি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন : কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার কানাডার পার্লামেন্টে যান ভলোদিমির জেলেনস্কি। এসময় জেলেনস্কির সঙ্গে ছিলেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। কানাডার হাউস অব কমন্সে পৌঁছলে সবাই দাঁড়িয়ে তাদের অভিবাদন জানান।

কানাডিয়ান পার্লামেন্টে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘চলমান এই রাশিয়ান আগ্রাসন অবশ্যই আমাদের বিজয়ের মাধ্যমে শেষ করতে হবে যাতে রাশিয়া কখনোই ইউক্রেনে গণহত্যা ফিরিয়ে আনতে না পারে এবং কখনোই তা করার চেষ্টাও যেন না করে। মস্কোকে অবশ্যই সবসময় হারতে হবে এবং তারা পরাজিত হবে।’

আরও পড়ুন : শেষ হচ্ছে কলকাতাবাসীর অপেক্ষা

জেলেনস্কি বলেন, গত ৪০ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। ইউক্রেন স্বাধীনতা লাভ করেছে এবং কয়েক ডজন দেশ ইউক্রেনীয় জনগণের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য ভ্লাদিমির পুতিনকে অভিযুক্ত হিসেবে স্বীকৃতিও দিয়েছে। এর মধ্যে এ বছর ১১টি স্বীকৃতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, কানাডার সামরিক সহায়তা ইউক্রেনে এখন পর্যন্ত হাজার হাজার প্রাণ বাঁচিয়েছে। তিনি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য কানাডার প্রশংসাও করেন। সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগদানের আবেদনকে সমর্থন করার জন্য কানাডাকে ধন্যবাদ জানান। তিনি ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের জন্য কানাডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন : পাকিস্তানের নির্বাচনের তারিখ ঘোষণা

জেলেনস্কি বলেন, ‘মস্কো বরাবরের মতোই এখনও ইউক্রেনকে নিয়ন্ত্রণে রাখতে চায় এবং সেটি অর্জন করতে গণহত্যাসহ সমস্ত উপায়ও ব্যবহার করে। রাশিয়ান দখলদাররা ইউক্রেনের সাথে যা করছে তা গণহত্যা এবং আমরা এই সংঘাতে জয়ী হতে চাই। যখন আমরা সহায়তা চেয়ে মিত্র দেশগুলোর কাছে আহ্বান জানাই, তখন সেটি কেবল সাধারণ কোন সংঘাতের বিষয় নয়, এটি লাখ লাখ মানুষের জীবন বাঁচানোর বিষয়ে সহায়তা চাই।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, চলমান যুদ্ধে জনগণ বিজয়ী হবে, ক্রেমলিন নয়। তিনি আশা প্রকাশ করেন, ইউক্রেন এবং কানাডার অভিন্ন বিজয়ের স্মরণে একদিন এডমন্টনে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে। তিনি ‘স্লাভা ইউক্রেইনি’ বলে তার বক্তৃতা শেষ করেন।

আরও পড়ুন : পোল্যান্ড-ইউক্রেন দ্বন্দ্বে অস্ত্র সহায়তা বন্ধ

জেলেনস্কি আরও বলেন, ‘ইউক্রেন এবং কানাডা একই। আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা জীবনের জন্য লড়াই করি। গণহত্যাকারী শক্তি নয়, ইউক্রেন এই যুদ্ধে বিজয়ী হবে। জনগণ বিজয়ী হবে, ক্রেমলিন নয়। স্বাধীনতা বিজয়ী হবে, ন্যায়বিচার বিজয়ী হবে। কেউ কখনোই মন্দের কাছে নতি স্বীকার করবে না।’

এছাড়া শুক্রবার জেলেনস্কির ভাষণের আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। সেসময় তিনি বলেন, কানাডা আগামী বছরজুড়ে ইউক্রেনকে অর্থনৈতিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে যাতে তারা একটি ‘শক্তিশালী, গতিশীল এবং সমৃদ্ধ গণতান্ত্রিক দেশ’ হিসেবে টিকে থাকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা