সংগৃহীত ছবি
জাতীয়

সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিরিয়ায় চলমান সংকটে ইসরায়েলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে।

আরও পড়ুন: পূর্ব তিমুর-বাংলাদেশে ভিসা অব্যাহতি চুক্তি

রোববার (১৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার সিরিয়ার সাম্প্রতিক ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ এ সংকটপূর্ণ সময়ে সিরিয়ার জনগণ এবং তাদের আকাঙ্ক্ষার প্রতি দৃঢ় সমর্থন জানায়। একইসঙ্গে সেদেশে শান্তি বজায় রাখার জন্য বাংলাদেশ সব পক্ষের প্রতি আহ্বান জানায়। বাংলাদেশ সিরিয়ার অন্তর্বর্তী সরকারসহ সব অংশীজনকে সংযম দেখানো, সিরিয়ানদের আশা-আকাঙ্ক্ষাকে সম্মান জানানো এবং আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানায়। সিরিয়ায় আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিষয়ে বাংলাদেশ তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ দ্ব্যর্থহীনভাবে এই সংকটপূর্ণ উত্তরণের মুহূর্তে ইসরায়েলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানায়।

আরও পড়ুন: রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

বাংলাদেশ বিশ্বাস করে, অগ্রগতিগুলো সিরিয়ার জনগণের জন্য অন্তর্ভুক্তি, গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধার নীতিতে তাদের জাতি পুনর্গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ উপস্থাপন করে।

বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে জাতিসংঘকে বেসামরিক লোকেদের জীবন রক্ষা, মানবিক নীতি সমুন্নত রাখা এবং নিরাপত্তা পরিষদের রেজল্যুশন ২২৫৪ -এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের জন্য প্রচেষ্টা জোরদারের আহ্বান জানায়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা