ছবি-সংগৃহীত
অপরাধ

ভারত সীমান্তে ২৩ কেজি স্বর্ণ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় ভারতীয় এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: লৌহজংয়ে ২২ কেজি গাঁজাসহ আটক ১

বুধবার (২০ সেপ্টেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় সোনা চোরাচালানের বড় একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। রাজ্যটির রানঘাট সীমান্ত চৌকিতে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ৬৮ ব্যাটালিয়নের সদস্যরা বিপুল পরিমাণ সোনাসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: গাঁজা-বিদেশী মদসহ গ্রেফতার ১

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিএসএফ সদস্যরা ৫০টি স্বর্ণের বিস্কুট এবং ১৬টি সোনার বারসহ একজন পাচারকারীকে গ্রেফতার করেছে। জব্দ করা সোনার ওজন ২৩ কেজি যার আনুমানিক মূল্য ১৪ কোটি রুপি। এ সোনা বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিল পাচারকারীরা।

বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ কর্মকর্তা ডিআইজি এ কে আর্য জানিয়েছেন, পাচারকারীরা দরিদ্র ও নিরপরাধ লোকদের অল্প পরিমাণ অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে। সরাসরি তারা চোরাচালানের মতো অপরাধে জড়িত হয় না। তাই তারা দরিদ্র মানুষকে টার্গেট করে।

আরও পড়ুন:

সোমবার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, পশ্চিমবঙ্গের বাগদা থানার রানঘাট সীমান্ত এলাকায় সন্ধ্যায় বিএসএফ সদস্যরা বাইক আরোহী সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে ঐ ব্যক্তি বাইক ফেলে পালানোর চেষ্টা করে।

পরে তল্লাশি করে বাইকের এয়ার ফিল্টার থেকে সোনার বিশাল চালান উদ্ধার করে এবং বাজেয়াপ্ত সোনা বাগদা কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত ইন্দ্রজিৎ পাত্র (২৩)। তিনি উত্তর ২৪ পরগনার কুলিয়া গ্রামের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে ইন্দ্রজিৎ বলেন, অলডাঙ্গা গ্রামে তার ভাইয়ের একটি জুয়েলারি দোকান রয়েছে। সেখানে তিনি তার ভাইয়ের সাথে জুয়েলারির কাজ করেন। কিছুদিন আগে রনঘাট গ্রামের বাসিন্দা সমীর (৫০) তার সাথে দেখা করেন।

আরও পড়ুন: শুটারগান-গুলিসহ গ্রেফতার ৩

রনঘাট থেকে বনগাঁ সোনা পৌঁছে দেওয়ার জন্য তার সাথে চুক্তি করেন সমীর। বিনিময়ে প্রতি মাসে ১৫ হাজার রুপি পাওয়ার প্রস্তাব দেওয়া হয় তাকে। মাসে ১৫ হাজার রুপির বিনিময়ে তিনি সোনা চোরাচালান করতো বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছে ইন্দ্রজিৎ।

এনডিটিভি বলেছেন, ২০২২ সালে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সদস্যরা ভারত-বাংলাদেশ সীমান্তে ১১৪ কেজি সোনা জব্দ করেছিল। ২০২৩ সালে তারা ইতিমধ্যেই ১২০ কেজি সোনা জব্দ করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ঝালকাঠিতে দুই দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিত...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা