সংগৃহীত
অপরাধ

আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট, কিশোর গ্রেফতার

জেলা প্রতিনিধি: নড়াইলে বান্ধবীদের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অপরাধে শেখ পল্লব (১৭) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে সদরের শেখহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: গুইমারা উপজেলায় ঝুলন্ত লাশ উদ্ধার

শেখ পল্লব নড়াইল সদরের শেখহাটি গ্রামের বাবু শেখের ছেলে। শেখহাটি তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছে সে।

পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদরের এক তরুণীর আপত্তিকর ছবি এডিট করে অজ্ঞাত কিছু ফেসবুক আইডির মাধ্যমে পোস্ট করে। এ বিষয়ে ভুক্তভোগী এক তরুণীর পিতা নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আইডির মূলহোতা শেখ পল্লবকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পল্লব বলেন, ওয়েবসাইট থেকে এডিটিং শেখার পর সে তার বেশ কয়েকজন বান্ধবীর ছবি আপত্তিকরভাবে এডিট করে ফেসবুকে পোস্ট করে।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, তরুণীর পিতার মামলার সূত্র ধরে আটক কিশোর শেখ পল্লবের আপত্তিকর ছবি পোস্টের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা